1. admin@auchsangbad.com : admin :
সেনাবাহিনীর তত্ত্বাবধানে অস্থায়ী কার্যালয়ে ভৈরব থানার কার্যক্রম শুরু - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সেনাবাহিনীর তত্ত্বাবধানে অস্থায়ী কার্যালয়ে ভৈরব থানার কার্যক্রম শুরু

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১২৯ বার পঠিত

মোঃ আলাল উদ্দিন-ভৈরব প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থমকে যায় ভৈরব থানা সহ দেশের বিভিন্ন থানার কার্যক্রম।ভৈরব থানায় হামলা ও লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।আতঙ্কে গা- ঢাকা দেন ভৈরব থানা পুলিশ সদস‍্যরা।অবশেষে ৪ দিন পর সেনাবাহিনী সদস‍্যদের সহায়তায় আজ দুপুরে ভৈরব স্টেডিয়ামে অস্থায়ী কার্যালয়ে ভৈরব থানা পুলিশের কার্যক্রম শুরু হয়।এসময় গণমাধ্যমে এ বিষয়ে বক্তব্য রাখেন ঘাটাইল সেনানিবাসের ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হোসেন মোহাম্মদ মাসিহুর রহমান এসময় অন‍্যান‍্যদের মাঝে উপস্থিত ছিলেন
বিগ্রেডিয়ার জেনারেল মোঃ তরিকুল ইসলাম,লেঃ কর্নেল ফারহানা আফরিন,কিশোরগঞ্জের জেলা প্রশাসক,মোহাম্মদ আবুল কালাম আজাদ,পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ,উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন,বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল আলম,উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল মনসুর,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম (এসপি) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাক সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার ভৈরব সার্কেল মোঃ দেলোয়ার হোসেন খান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেদোয়ান আহমেদ রাফি,ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম,ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র হাজী মোঃ শাহীন সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, জামায়াতে ইসলামের কিশোরগঞ্জ জেলা ইউনিটের সদস‍্য মোঃ কামরুল ইসলাম,প্রমূখ।এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ,ভৈরবের বিভিন্ন প্রিন্ট ইলেক্ট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকবৃন্দ।পরে সেনাবাহিনীর কর্মকর্তা সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ভৈরব থানা পরিদর্শন করেন।এবং বিভিন্ন আগুনে পুড়ে যাওয়া গাড়িসমূহ দেখেন।মেজর জেনারেল হোসেন মোহাম্মদ মাসিহুর রহমান গণমাধ্যমে বলেন অচিরেই লুটপাট কৃত অস্ত্র মালামাল ফেরত দিচ্ছেন ইতিপূর্বেও দিয়েছেন।এবং থানার নির্মাণ সহ অন‍্যান‍্য সরন্জাম ভৈরব বাসীর সহযোগিতায় দ্রুতই নিরসন করা হবে বলে জানান।একই সাথে থানার বিভিন্ন ধ্বংসযজ্ঞ পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন ভৈরবের বিএনপির কোন সদস‍্য এসব কর্মকাণ্ডের সাথে জড়িত নন।এবং তার দলের নেতা কর্মীদের সহযোগিতায় ও ছাত্র সহ ভৈরবের সচেতন নাগরিকদের আন্তরিকতায় থানার লুটপাট কৃত মালামাল উদ্ধার হয়েছে আরো হবে।এব‍্যাপারে তার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে।এবং এখন থেকে ভৈরবের কোথাও কোন সন্ত্রাসী কর্মকান্ড ঘটালে প্রশাসন ও বিএনপি নেতৃবৃন্দ তা কঠোরভাবে দমন করবেন।এসময় বিএনপির উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!