1. admin@auchsangbad.com : admin :
দিনাজপুরে সড়কে বিশৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের ভূমিকায় কাজ করছেন শিক্ষার্থীরা - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

দিনাজপুরে সড়কে বিশৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের ভূমিকায় কাজ করছেন শিক্ষার্থীরা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১৬১ বার পঠিত

মােঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি.

সারা দেশের ন্যায় দিনাজপুরেও সড়কে বিশৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের ভূমিকায় কাজ করছেন শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দিয়েছেন রোভার স্কাউট,আনসার বিডিপি ও ফায়ার সার্ভিসের সদস্যরা।সড়কে শৃঙ্খলার পাশাপাশি সড়কের পাশে থাকা দেয়ালে অপ্রয়োজনীয় লেখা মুছে সেখানে প্রয়োজনীয় কথা লিখে দিয়েছেন তারা।শুক্রবার (৯ আগষ্ট ২০২৪) দুপুরে দিনাজপুর শহরের গুরুত্বপূর্ণ এলাকা লিলির মোড়,জেনারেল হাসপাতাল মোড়,পৌরসভার মোড়,থানা মোড়,সুইহারি সরকারি কলেজ মোড়,সরকারি মহিলা কলেজ মোড়,ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকাসহ আরো কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে।শিক্ষার্থীরা সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি সড়কের বিভিন্ন দেয়ালে থাকা অপ্রয়োজনীয় দেয়াল লিখন মুছে সেখানে ‘নৌকা ধানের শীষ-দুই মাপের এক বিষ’ এ ধরনে বেশ কিছু প্রয়োজনীয় কিছু শ্লোগান দেয়ালে লিখে দিয়েছেন।এছাড়া সড়কের যত্রতত্র দাড়িয়ে থাকা যানবাহনগুলোকে সড়িয়ে রাস্তা পরিষ্কার রাখার চেষ্টা করছেন শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের এই উদ্যোগকে যানবাহনের সাথে সংশ্লিষ্ট মালিক শ্রমিকসহ সাধারণ মানুষ স্বাগত জানিয়েছেন।রাস্তায় ট্রাফিক পুলিশ না থাকায় শিক্ষার্থীরা ৩টি শিফটে ভাগ করে গত তিনদিন থেকে এই কাজ করছেন।এই কাজে দিনাজপুর হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,দিনাজপুর সরকারি কলেজ,দিনাজপুর সরকারি মহিলা কলেজ,দিনাজপুর সরকারী সিটি কলেজসহ শহরের বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী এই কাজে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।সড়কে ট্রাপিক পুলিশ না আসা পর্যন্ত তারা এই দায়িত্ব পালন করবেন বলে জানান তারা।উল্লেখ্য,ছাত্র জনতার অসহযোগ আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগের পর আইনশৃঙ্খলা বাহিনী তাদের জীবনের নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে তারা দায়িত্ব থেকে সরে দাঁড়ায়।ফলে সারাদেশের ন্যায় দিনাজপুরের সড়কগুরো অরক্ষিত হয়ে পড়ে।গত ৬ আগস্ট সোমবার দিনাজপুর শহরের কোথাও কোন ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করেনি।এসব বিবেচনায় নিয়ে গত ৭ আগষ্ট বুধবার থেকে সড়কের নিরাপত্তায় ট্রাফিক পুলিশের ভূমিকায় কাজ করছেন শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!