
মােঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি.
সারা দেশের ন্যায় দিনাজপুরেও সড়কে বিশৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের ভূমিকায় কাজ করছেন শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দিয়েছেন রোভার স্কাউট,আনসার বিডিপি ও ফায়ার সার্ভিসের সদস্যরা।সড়কে শৃঙ্খলার পাশাপাশি সড়কের পাশে থাকা দেয়ালে অপ্রয়োজনীয় লেখা মুছে সেখানে প্রয়োজনীয় কথা লিখে দিয়েছেন তারা।শুক্রবার (৯ আগষ্ট ২০২৪) দুপুরে দিনাজপুর শহরের গুরুত্বপূর্ণ এলাকা লিলির মোড়,জেনারেল হাসপাতাল মোড়,পৌরসভার মোড়,থানা মোড়,সুইহারি সরকারি কলেজ মোড়,সরকারি মহিলা কলেজ মোড়,ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকাসহ আরো কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে।শিক্ষার্থীরা সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি সড়কের বিভিন্ন দেয়ালে থাকা অপ্রয়োজনীয় দেয়াল লিখন মুছে সেখানে 'নৌকা ধানের শীষ-দুই মাপের এক বিষ' এ ধরনে বেশ কিছু প্রয়োজনীয় কিছু শ্লোগান দেয়ালে লিখে দিয়েছেন।এছাড়া সড়কের যত্রতত্র দাড়িয়ে থাকা যানবাহনগুলোকে সড়িয়ে রাস্তা পরিষ্কার রাখার চেষ্টা করছেন শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের এই উদ্যোগকে যানবাহনের সাথে সংশ্লিষ্ট মালিক শ্রমিকসহ সাধারণ মানুষ স্বাগত জানিয়েছেন।রাস্তায় ট্রাফিক পুলিশ না থাকায় শিক্ষার্থীরা ৩টি শিফটে ভাগ করে গত তিনদিন থেকে এই কাজ করছেন।এই কাজে দিনাজপুর হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,দিনাজপুর সরকারি কলেজ,দিনাজপুর সরকারি মহিলা কলেজ,দিনাজপুর সরকারী সিটি কলেজসহ শহরের বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী এই কাজে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।সড়কে ট্রাপিক পুলিশ না আসা পর্যন্ত তারা এই দায়িত্ব পালন করবেন বলে জানান তারা।উল্লেখ্য,ছাত্র জনতার অসহযোগ আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগের পর আইনশৃঙ্খলা বাহিনী তাদের জীবনের নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে তারা দায়িত্ব থেকে সরে দাঁড়ায়।ফলে সারাদেশের ন্যায় দিনাজপুরের সড়কগুরো অরক্ষিত হয়ে পড়ে।গত ৬ আগস্ট সোমবার দিনাজপুর শহরের কোথাও কোন ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করেনি।এসব বিবেচনায় নিয়ে গত ৭ আগষ্ট বুধবার থেকে সড়কের নিরাপত্তায় ট্রাফিক পুলিশের ভূমিকায় কাজ করছেন শিক্ষার্থীরা।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com