1. admin@auchsangbad.com : admin :
ঐতিহাসিক মুবাহিলা দিবস - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ঐতিহাসিক মুবাহিলা দিবস

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১৫৯ বার পঠিত

এ আর রবি

মুবাহিলার ঘটনা সংঘটিত হয় হিজরী সনের ৯ম মাস জিলহজ্জ মাসের ২৪ তারিখে।এই দিনে নজরান শহরের কিছু খ্রিস্টান পণ্ডিত দয়াল রাসূল পাক (সাঃ) -এর সংগে বিতর্ক করে।নজরান শহরের ১৪ জন খ্রিস্টান পণ্ডিত দয়াল রাসূল পাক (সাঃ)’র সাথে বিতর্কে লিপ্ত হয়।বিতর্কের বিষয় ইসলামের সত্যতা।উভয় পক্ষে যুক্তি তর্ক চলতে থাকে।মদিনার বাইরে একটি মাঠে তর্ক অনুষ্ঠান চলতে থাকে।

খ্রিষ্টান প্রধান ও পণ্ডিতগণ পদ অনুযায়ী একপাশে দাঁড়িয়েছেন।অন্যপাশে মাওলা আলী,মা ফাতেমা,মাওলা ইমাম হাসান এবং ইমাম হুসাইন (আঃ) একত্রে দাঁড়িয়ে আছেন।খ্রিস্টানগণ তর্কে হেরে গিয়ে জিজিয়া কর দিতে সম্মত হন।রাসূলে খোদার পক্ষে মাওলা আলী খ্রিস্টানদের সঙ্গে একটি শান্তি চুক্তিতে সই করেন।বিষয়টি এমন, পবিত্র কুরআনে মহান আল্লাহ্ এরশাদ করেছেন-অতঃপর আপনার নিকট যখন জ্ঞান (কুরআন) এসে গেছে,এরপরও যদি কেউ (খ্রিস্টান) আপনার সাথে তার (ঈসার) সম্বন্ধে তর্ক-বিতর্ক করে, তবে বলুন,(ময়দানে) এস, আমরা আহ্বান করি আমাদের পুত্রদের ও তোমাদের পুত্রদের, আমাদের নারীদের ও তোমাদের নারীদের এবং আমাদের সন্তানদের ও তোমাদের সন্তানদের; অতঃপর সকলে মিলে (আল্লাহর দরবারে) নিবেদন করি এবং মিথ্যাবাদীদের ওপর আল্লাহর অভিসম্পাত বর্ষণ করি।

⇨ সূরা আল ইমরান,আয়াত -৬১।

ঘটনাটি এরূপ:
রাসূলে খোদা (সাঃ)-এর নবুওয়াতের সত্যতা যাচাই করার জন্য নাজরানের একটি খ্রিস্টান প্রতিনিধিদল মদীনায় আসল।তাদের সাথে আলোচনা ফলপ্রসূ হলো না। রাসূল (সাঃ) হযরত ঈসা (আঃ) সম্বন্ধে প্রতিনিধিদের বললেন যে, তিনি আল্লাহর পুত্র নন, বরং আল্লাহর মনোনীত নবী।

রাসূল (সাঃ) হযরত ঈসার জন্মের ব্যাপারে হযরত আদমের উদাহরণও দিলেন।কিন্তু তারা কোন কথাই শুনল না।অবশেষে তিনি আল্লাহর আদেশে পরস্পরের বিরুদ্ধে দোয়া ও মিথ্যাবাদীদের ওপর অভিশাপ বর্ষণের সিদ্ধান্ত গ্রহণ করলেন,যাকে ‘মুবাহিলা’ বলে।স্থির করা হল যে, নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে উভয়ে নিজ নিজ পুত্রদের,
নারীদের (কন্যা সন্তানদের) এবং তাদের নিজেদের ‘সত্তা’ বলে গণ্য হওয়ার যোগ্য ব্যক্তিদের নিয়ে একত্র হবে এবং প্রত্যেকে অপরের প্রতি অভিসম্পাত ও আল্লাহর শাস্তি কামনা করবে।রাসূল পাক (সাঃ) মাওলা ইমাম হুসাইনকে কোলে নিয়ে মাওলা ইমাম হাসান (আঃ)-এর হাত ধরলেন এবং মা-ফাতিমাকে নিজের পেছনে, আর মাওলা আলী (আঃ)- কে তাঁর পেছনে রাখলেন।

অর্থাৎ ছেলেদের স্থানে তিনি নাতিদের, নারীদের স্থানে নিজ কন্যাকে এবং ‘স্বত্তা’ বলে গণ্যদের স্থানে মাওলা আলীকে নিলেন এবং দোয়া করলেন,’হে আল্লাহ!প্রত্যেক নবীর আহলে বাইত থাকে, এরা আমার আহলে বাইত।
এদের সকলদোষ-ত্রুটি হতে মুক্ত ও পাক-পবিত্র রেখ।
তিনি এভাবে ময়দানে পৌঁছলে খ্রিস্টানদের নেতা আকব তা দেখে বলল,’আল্লাহর কসম, আমি এমন নূরানী চেহারা দেখছি যে,যদি এ পাহাড়কে নিজ স্থান হতে সরে যেতে বলেন,তবে অবশ্যই সরে যাবে।সুতরাং তারা যে মিথ্যা বলেছে এটা তাদের ভিতরে ফুটে উঠেছে তাই ধ্বংস হওয়ার ভয়ে “মুবাহিলা” হতে হাত গুটিয়ে নেওয়াই কল্যাণকর মনে করে।অন্যথায় কিয়ামত অবধি খ্রিস্টানদের কেউ অবশিষ্ট থাকবে না।পরিশেষে তারা জিযিরা কর দিতে সম্মত হল।এটা মাওলা আলী (আঃ) এর একটি উঁচু স্তরের ফযিলত যে,তিনি আল্লাহর আদেশে রাসূলের ‘নফস’ (অনুরূপ স্বত্তা) সাব্যস্ত হলেন।জয় মাওলা আলীর জয়। জয় মোহাম্মদী ইসলামের জয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!