1. admin@auchsangbad.com : admin :
আরবী হিজরি সাল নিয়ে হযরত ওমরের দুরভিসন্ধি - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

আরবী হিজরি সাল নিয়ে হযরত ওমরের দুরভিসন্ধি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১১২ বার পঠিত

মোজাম্মেল হোসাইন

আবু বকর যখন ওমরকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে, তখন ওমর ক্ষমতায় বসে আরবী হিজরি সাল প্রথা চালু করে। নি:সন্দেহে ইহা একটি ভালো কাজ। কিন্তু বিপত্তিটা ঘটে অন্য জায়গায়। ওমর মহররম মাসকে প্রথম হিজরি সালের প্রথম মাস হিসাবে গণনা করার প্রথা চালু করে। ওমর মহররম মাসকে কেনো আরবি হিজরি সালের প্রথম ঘোষণা করলো, তার কারণ বলার আগে একটু ইংরেজি সালের কথা বলি। খ্রীষ্টান ধর্মাবলম্বীরা ইংরেজি সালের প্রথম মাস হিসাবে চালু করে জানুয়ারি মাসকে। কারণ হযরত ঈসা (আ:) নবী ২৫শে ডিসেম্বর জন্ম গ্রহন করে। যেহেতু খ্রীষ্টানরা তাদের ধর্মগুরুর জন্মদিন উপলক্ষে মহা ধুমধামের সহিত পালন করে, তাই জানুয়ারি মাসকে তারা প্রথম মাস হিসাবে গণনা শুরু করে। বাংলা নববর্ষে বৈশাখ মাসকে প্রথম মাস হিসাবে গণনা করা হয়। কারণ বৈশাখ মাসে বাংলার প্রতিটি ঘরে ঘরে নতুন ধান গোলায় ওঠে। যা বাঙালির জন্য উৎসব আমেজের দিন। মূল কথা প্রতিটি সাল উৎসব এবং আনন্দের দিন হিসাবে বিবেচিত হয়। কিন্তু হযরত ওমর কঠিন কারচুপি করে রাসূলে খোদা যেদিন মক্কা থেকে বিতাড়িত হয়ে মদিনায় হিজরত করলেন, সেই দিনটিকে আরবী সালের প্রথম মাস হিসাবে গণনা করা হয়। বলুন তো এরচেয়ে দু:খজনক আর কি হতে পারে? রাসূলে খোদা নির্মম অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহর হুকুমে নিজ মাতৃভূমি ছেড়ে মদিনায় হিজরত করে। সেদিন রাসূলে খোদা মনের দু:খে অঝোর নয়নে কান্নাকাটি করছিলো। আর কা”ফের সম্প্রদায়রা বিজয় উল্লাস করে আনন্দ উদযাপন করেছিলো। কাফের সম্প্রদায় লোকজন কেয়ামত পর্যন্ত এই দিনটিকে আনন্দ উদযাপন করবে। আর একটি অন্তনির্হিত কারণ রয়েছে। রাসূলে খোদা সকল সাহাবীর সামনে ভবিষ্যৎ বাণী করে যান, এই মহররম মাসেই আমার প্রিয় নাতি ইমাম হোসাইন কারবালার ময়দানে শহীদ হবে। এখন একটু ঝেড়ে কাশ দিয়ে বলুন তো, আরবী হিজরি নববর্ষ কি মুসলমানদের জন্য আনন্দ হতে পারে নাকি ব্যদনার। এটা আমি আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম।

এবার আসি মূল প্রসঙ্গে। রাসূলে খোদা যেদিন মক্কা বিজয় করেছিলো, সেদিন মুসলমানদের জন্য ছিলো আনন্দের এবং কা”ফেরদের জন্য ছিলো ব্যদনার। রাসূলে খোদার নিকট যেদিন কোরআন শরিফ নাজিল হয়, সেদিন ছিলো আমাদের জন্য আনন্দের। ধরাধামে যেদিন নবুওয়াত প্রকাশিত হয়, সেদিন ছিলো আমাদের জন্য আনন্দের। তারচেয়েও সৃষ্টি কুলের সবচেয়ে বেশী আনন্দের দিন ছিলো, যেদিন রাসূলে খোদা ধরাধামে শুভ আগমন অর্থাৎ জন্মগ্রহণ করে। এইদিনগুলো অর্থাৎ মাসগুলো ছিলো মুসলমানদের জন্য মহা আনন্দের আর কা”ফেরদের জন্য ছিলো ব্যদনার। কিন্তু অদৃষ্টের নির্মম পরিহাসে রাসূলে খোদা যেদিন মক্কা থেকে কা”ফেরদের দ্বারা বিতাড়িত হলেন এবং মাওলা ইমাম হোসাইন যে মাসে শহীদ হলেন, সেই মহররম মাসকে আরবি হিজরি নববর্ষ প্রথম মাস হিসাবে গণনা করা হয়। যা ছিলো কা”ফেরদের বিজয় ও আনন্দ উল্লাসের এবং মুসলমানদের জন্য ব্যদনার। এখন আপনারা বিবেচনা করুন, আমরা মুসলিমরা কতোটা গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছি। আর এই গভীর ষড়যন্ত্রের মূল খলনায়ক ছিলো হযরত ওমর। কারণ হযরত ওমরই মহররম মাসকে আরবি সালের প্রথম মাস হিসাবে চালু করে। এরচেয়ে দু:খজনক আর কি হতে পারে ভাই। এই বাস্তব কঠিন সত্য কথা প্রকাশ করলেই আমরা সাহাবী বিদ্নেষী শিয়া হয়ে যাই। বলুন তো সত্যকে আর কতকাল ধামাচাপা দিয়ে রাখবেন। এই ষড়যন্ত্রের জন্য মুসলমানরা আজ জেনে হোক আর না জেনে হোক ব্যদনার দিন আনন্দ উদযাপন করে। যা ছিলো তৎকালীন কা”ফেরদের রীতিনীতি। আর আমরা মুসলমানরা পথভ্রষ্ট খাদের কিনারায় চলে গেলাম। আপনি কি জানেন! মাওলা ইমাম হোসাইনকে শহীদ করে তাঁর মা”থা মোবারক ব”র্শার আগায় বি”দ্ধ করে ইয়াজিদ বাহিনী শহরের অলি গলিতে আনন্দ মিছিল করেছিলো। আরবী নববর্ষ মহররম মাস আসলেই প্রতি বছর আনন্দ উদযাপন করা হতো। আহলে বাইত বিদ্বেষী উমাইয়া এবং আব্বাসীয়রা যুগের পর যুগ শতশত বছর ধরে এই প্রথা বজায় রেখেছিলো। আজো এই প্রথা চালু রয়েছে আরব দেশগুলোতে। আমরা কি সেই খবর একবারও রেখেছি ভাই। জানবেন কিভাবে, আমাদের চারপাশে ইয়াজিদের উত্তরসূরী আলেমগণ আমাদের কঠিন সত্য জানতে দেয়নি বরং উল্টো পাল্টা ভুল ব্যাখ্যা দিয়ে আমাদেরকে পাক পাঞ্জাতন বিরোধী করে গড়ে তুলছে। এখনো সময় আছে ভাই, সত্য জানুন এবং সত্যকে মেনে নিন। সময় এখনো ফুরিয়ে যায়নি। মহান মালিক আমাদের সবাইকে হেদায়েত নসিব করুক এবং সত্য জানা ও মানার জন্য তৌফিক ভিক্ষা দিক।জয় পাক পাঞ্জাতনের জয়। জয় মোহাম্মদী ইসলামের জয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!