1. admin@auchsangbad.com : admin :
শেখ রাসেল স্মরণে ঐতিহ্যের সন্ধানে জাতীয় খেলা অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

শেখ রাসেল স্মরণে ঐতিহ্যের সন্ধানে জাতীয় খেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৬০ বার পঠিত

মোঃ জহিরুল ইসলাম লিটন,নান্দাইল (ময়মনসিংহ):

এ যুগের অনেক শিশু কিশোররা জানেই না বাংলাদেশের জাতীয় খেলা কি।কিংবা জেনে থাকলেও খেলা দেখা হয়নি কখনো।খেলা দেখাতো দূরের কথা এমনও অনেক শিশু কিশোর রয়েছে যাদের সশরীরে কোনোদিন উপভোগ করার সুযোগ হয়নি বাঙালির ঐতিহ্যময় জাতীয় খেলা হা-ডু-ডু।বিলুপ্তপ্রায় ঐতিহ্যকে ধরে রাখতে ময়মনসিংহের নান্দাইলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে।চরশ্রীরামপুর আনন্দবাজার ব্যবসায়ী ও যুব সমাজ উদ্যোগে শেখ রাসেল স্মরণে শনিবার (৬ জুলাই) বিকালে চরবেতাগৈর ইউনিয়নে চরশ্রীরামপুর আনন্দবাজার মাঠে হা-ডু-ডু টুর্নামেন্টের এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।টুর্নামেন্টের সভাপতি মো. চাঁনু মিয়ার সভাপতিত্বে হা-ডু-ডু খেলায় নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ফাইনাল খেলার উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল আলম রাসেল, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল মজিদ, ইউপি চেয়ারম্যান মো.ফরিদ উদ্দিন, মো.শাহাব উদ্দিন ভুঁইয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন সরকার, স্থানীয় চরবেতাগৈর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সরকার প্রমুখ।টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে। হাজার হাজার দর্শকের উল্লাসে মুখরিত ছিল খেলার মাঠ। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহি হা-ডু-ডু খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা এসে ভিড় করেন। খেলার মাঠ উপচে গাছের ডালে উঠে এ খেলা উপভোগ করেন। উত্তেজনাপূর্ণ এ খেলায় উভয় দলে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের খ্যাতিমান খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।খেলায় নান্দাইল উপজেলার চৈতনখালি ফরাজি একাদশ ১৪-৪ পয়েন্টে উপজেলার চরকোমরভাঙ্গা একাদশ হা-ডু-ডু দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।টুর্নামেন্টেের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে প্রথম পুরস্কার হিসেবে একটি ষাঁড় প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!