
নূরে আহাদ ওহে পরোয়া
বিসমিল্লাহ আকার পঞ্চতন।
বাতেনি উনিশ হরফে নবী,
বেলায়াতে মাউলিয়াত জীবন।।
শুরু হলো আদী কালেমা
চব্বিশ হরফ নুক্তা বিনা।
পাঁচ হরফে মা ফাতিমা,
উনত্রিশ হরফে কোরআন।। ঐ
নূক্তার খবর হলে জানা
তার কিছু বাকী থাকেনা ।
আলিফ খালি নূক্তা বিনা,
তিন হরফে সৃষ্টি হাসান।। ঐ
জিন্দা কোরআনের হলে হাফেজ
সদা ফানা বাড়ে ফায়েজ।
আলিফ হতে ঝড়ে বীজ,
কুদ্রতি সৃষ্টি রয়েছে বাতিন।। ঐ
এক আকারে ছিলো মাউলা
আদম অজুদে নূরের খেলা।
সরল বাবার কুদ্রতি লিলা,
হরফে ফাঁনা ফকির চাঁন।। ঐ