
স্বাক্ষ দিয়ে শাহাদাৎ
ধর মুর্শিদের চরন ।
মুর্শিদের হাত ধরিয়া বায়াত
রাসুলকে করিও স্মরন ।। ঐ
কালেমা যাবেনা বৃথা
যেখানে স্বাক্ষীর কথা ।
কোরআনে সত্য বার্তা,
রাখিলে মুর্শেদে একিন ।। ঐ
হায়াতুন মুর্ছালিন নবী
বহন করে স্বাক্ষ ছবি ।
নিশ্চয়ই সেদিন আল্লা পাবি,
রাসুল আছে বর্তমান ।। ঐ
কালেমা নয় পড়ার বিষয়
ফেলে দাও মনের সংসয় ।
হও কালেমা সেই মহাশয়,
শুদ্ধ হবে মানব জীবন ।। ঐ
যার হলো কালেমা দেখা
পেয়ে মহর প্রেম শখা ।
সরল বাবার জন্ম রেখা,
বায়াতে হলো কুরবান ।। ঐ