1. admin@auchsangbad.com : admin :
বাঘায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কোচিং শিক্ষকের বিরুদ্ধে মামলা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

বাঘায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কোচিং শিক্ষকের বিরুদ্ধে মামলা

  • প্রকাশের সময় : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ২৭৭ বার পঠিত

রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ

রাজশাহীর বাঘায় অষ্টম শ্রেণির ছাত্রী রুমা আকতার(১৪) ( ছদ্মনাম)
কে যৌন হয়রানির অভিযোগে জহুরুল ইসলাম(২৭) নামে এক যুবকের বিরুদ্ধে আদালতে
মামলা দায়ের হয়েছে। গত বুধবার( ৯ ফেব্রুয়ারি ) দুপুরে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন নির্যাতিতা ছাত্রীর পিতা ইমরান হোসেন। অভিযুক্ত যুবক উপজেলার পাকুড়িয়া ইউপির হাজামপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, অভিযুক্ত জহুরুল ইসলাম কিছুদিন পূর্ব হতে এলাকায় কোচিং সেন্টার খুলে ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়ান। বাদী তার মেয়ের পড়াশুনার উন্নয়ন কল্পে মেয়েকে তার নিকট ভর্তি করিয়েছিলো। কোচিং এ ভর্তির কিছুদিন পর হতেই ভিকটিম এর প্রতি খারাপ মনোভাব নিয়ে বিভিন্ন সময়ে কোচিং এর নির্দিষ্ট সময়ের পরেও পড়ানোর নাম করে মেয়েকে বসিয়ে রাখত। গত ১৫ ফেব্রুয়ারি( বুধবার ) কোচিং ছুটির পরে ওই ছাত্রীকে নোট দেওয়ার কথা বলে বসতে বলে। অন্যান্য ছাত্র-ছাত্রী চলে গেলে ভিকটিমের নিকট এসে তার পাশে বসে এবং তাকে ভালোবাসার প্রস্তাব প্রদানসহ শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দিয়ে হাতে ১টি চিঠি দেয় এবং বিভিন্ন অশ্লীল কথাবার্তা বলে।
তখন ওই ছাত্রী বাড়ীতে গিয়ে এইসব ঘটনা মাকে জানাবে বললে জহুরুল
ভিকটিম রুমা আকতার ( ছদ্মনাম) এর নিকট হতে চিঠিটা কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে। এরপর ওই ছাত্রী বাড়ীতে ফিরে বিষয়টি তার পরিবারকে জানায়। পরে ছাত্রীর পিতা বিষয়টি জহুরুলের পিতা নজরুলকে জানাইলে নজরুল চিৎকার চেঁচামেচী শুরু করে। এতে আশে পাশের লোকজন বিষয়টি জেনে যায়। এ ঘটনায় উত্তেজিত জনগন জহুরুল কে চড় থাপ্পড় মেরে আটকে রাখে। পরবর্তীতে স্থানীয় ভাবে বিষয়টি আপোষ মিমাংসা হয়। উক্ত আপোষ মিমাংসায় জহুরুল
তার দোষ স্বীকার পূর্বক এইরূপ কর্মকান্ড ভবিষ্যতে আর কখনও কারও সাথে করবে না মর্মে ভুল
স্বীকার করে চলে যায়। কিন্তু তার পর থেকেই জহুরুল ও তার পিতা ছাত্রীর পিতাকে হত্যা সহ মেয়ের মারাত্মক
মানহানীকর কর্মকান্ড ঘটাইবে বলে অকথ্য ভাষা ব্যবহার করে গালাগালি করে এবং ওই ছাত্রীকে এসিড দিয়ে পুড়িযে মারার হুমকি প্রদর্শন করে। বিষয়টি নিয়ে থানায় মামলা দায়ের করতে
গেলে থানা মামলা গ্রহণ না করে আদালতে মামলা করার পরামর্শ দিয়ে ফিরিয়ে দেয়। বর্তমানে ওই ছাত্রী ও তার পরিবারের সদস্যদগন মারাত্মক দুশ্চিন্তার মধ্যে জীবন যাপন করছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
ভূক্তভোগী ছাত্রীর পরিবার এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অভিযুক্ত জহুরুল ইসলাম ইতপূর্বে তিন তিনটে মেয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলো। তাদের প্র‍ত‍্যেকের সঙ্গে চরম দুর্ব‍্যবহারসহ নির্যাতন করে প্রত‍্যেককেই তাড়িয়ে দিয়েছেন। এছাড়াও এলাকায় গুঞ্জন রয়েছে,
প্রথম স্ত্রীর ৮ মাসের ছেলে সন্তান পিতামাতার কলহের কারনেই মৃত‍্যুবরন করেছে। গ্রামের একাধিক ব‍্যাক্তির সঙ্গে কথা বলে আরও জানা যায়, জহুরুল ইসলাম স্ত্রী ছাড়াও অনেক নারীর সঙ্গে অশোভন আচরনের জন‍্য গ্রামবাসির হাতে গনপিটুনি খেয়েছেন।
তার তৃতীয় স্ত্রী বলেন, জহুরুল ও তার পরিবারের লোকজন মুখোষধারি। তারা তিন মাসের বাচ্চা সহ আমাকে অমানুষের মতো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। আমাকে নিয়ে যাবার জন‍্য সব রকম ভাবে অনুরোধ করলেও তারা কোন কর্নপাত করেন নি। নিরুপায় হয়ে আমি আদালতে নারি ও শিশু নির্যাতন মামলা দিয়েছি। যা চলমান রয়েছে।
গ্রামের এক রাজনীতিবিদ বলেন, তার ( জহরুল) এমন কর্মকান্ডের জন‍্য গ্রামের সুনাম ক্ষুন্ন হচ্ছে। তার উপযুক্ত শাস্তি হওয়া দরকার।
এ বিষয়ে বক্তব্য নেয়ার জন‍্য জহুরুলের ব‍্যবহৃত মুঠোফোন নাম্বারে (০১৭১৩…..৩৯) একাধিকবার কল করলেও রিসিভ হয়নি।
বাঘা থানার অফিসার ইনচার্জ( ওসি) খায়রুল ইসলাম এ বিষয়ে বলেন, আমি সদ‍্য যোগদান করেছি। এটি আমার যোগদানের পূর্বের ঘটনা। আদালত থেকে যদি তদন্তের নির্দেশ দেয়া হয় তাহলে যথাযথ পদক্ষেপ নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!