1. admin@auchsangbad.com : admin :
দিনাজপুরে সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন বাংলাদেশের ২৬তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

দিনাজপুরে সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন বাংলাদেশের ২৬তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ২১৭ বার পঠিত

মোঃজাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥
সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন, বাংলাদেশ (এসএনএমবি) এর ২৬তম জাতীয় সম্মেলন দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মার্চ ২০২৩) সকালে নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সাইন্স, দিনাজপুরের আয়োজনে ব্র্যাক লার্নিং সেন্টারে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞানও প্রযুক্তি বিশ্বাবিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম কামরুজ্জামান।

বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের প্ল্যানিং বিভাগের সদস্য ও এসএনএমবি’র সভাপতি অধ্যাপক ডা. শামিম মমতাজ ফেরদউসি বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. অশোক কুমার পাল, ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সাইন্সের পরিচালক ও এসএনএমবি’র সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. সাদিয়া সুলতানা ও ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সাইন্স, দিনাজপুরের পরিচালক ও এসএনএমবি’র সহ সভাপতি অধ্যাপক ডা. বি কে বোস।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম কামরুজ্জামান বলেন, স্বাধীনতা পরবর্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরমানু গবেষনাকে ব্যাপক গুরুত্ব দিয়েছিলেন বলেই ১৯৭৩ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রতিষ্ঠা হয়েছে। আর প্রতিষ্ঠার পর কমিশনের ওপর যে কয়েকটি দায়িত্ব ছিল তার মধ্যে একটি ছিল পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে দেশের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সোসাইটি অব নিউক্লিয়ার বাংলাদেশ অত্যন্ত ভুমিকা রাখবে বলে আমি মনে করি।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. শামিম মমতাজ ফেরদউসি বেগম বলেন, বিগত তিন বছর করোনা মহামারির ক্রান্তিকাল অতিক্রম করে আজ আমরা অকুতোভয়। করোনা আমাদের কাছে পরাজিত। সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন, বাংলাদেশ বিজ্ঞান ও চিকিৎসা সেবায় একটি সুপরিচিত নাম। আমাদের এই সংগঠন চিকিৎসা বিজ্ঞানের উৎকর্স সাধনে অবিরাম কাজ করে যাচ্ছে। নিউক্লিয়ার মেডিসিনকে প্রসারিত করার লক্ষ্যে সাংগঠনিক বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সেমিনারের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় আজকের এই সম্মেলন।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. অশোক কুমার পাল বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!