1. admin@auchsangbad.com : admin :
বির্তকিত সাংবাদিক রফিকের রোষানলে সাংবাদিক কাজী শাহেদ,মিথ্যাচারের প্রতিবাদ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

বির্তকিত সাংবাদিক রফিকের রোষানলে সাংবাদিক কাজী শাহেদ,মিথ্যাচারের প্রতিবাদ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৩২১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: রাজশাহীর সাংবাদিক কাজী শাহেদের ভাবমূর্তি ক্ষুন্ন করতে আদালতে মামলা করেছেন নানা বিতর্কিত ঘটনার জন্ম দেয়া সাংবাদিক রফিকুল ইসলাম। বৃহস্পতিবার রাজশাহীর আমলি আদালতে তিনি মামলাটি করেন।ওই মামলায় কাজী শাহেদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন রফিকুল ইসলাম।এনিয়ে তার সম্পাদিত অনলাইনে সংবাদও করেছেন।আদালতে করা মামলায় কাজী শাহেদ সম্পর্কে যে তথ্য উপস্থাপন করা হয়েছে তার প্রতিবাদ জানিয়েছেন হাউজ বিল্ডিংয়ে প্লটে কাজী শাহেদের অন্য দুই অংশীদার জিয়াউল গণি সেলিম ও রোজিনা সুলতানা।তারা বলেন, ‘কাজী শাহেদ আমাদের সঙ্গে কোনো প্রতারণা করেননি।বরং রফিকুল ইসলাম ওই প্লটের সোয়া কাঠা জমি কিনতে চেয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া বার বার বিলম্বিত করেছেন।কয়েক দফা সময় নিয়েও টাকা পরিশোধ করেননি বলে কাজী শাহেদ আমাদের কাছে অভিযোগ করেছেন।এনিয়ে আমরাও রফিকুল ইসলামকে বলেছি।উল্টো তিনি কাজী শাহেদকে উকিল নোটিস পাঠিয়েছেন,যাতে মিথ্যা তথ্য পরিবেশন করেছেন।’তারা আরও বলেন,‘আগে থেকেই তার উদ্দেশ্য খারাপ ছিল।কারণ ১৯ মে উকিল নোটিশ পাঠালেও ১৪ মে তিনি হাউজ বিল্ডিংয়ে লিখিত অভিযোগ করেন।অর্থাৎ আগে থেকেই করা পরিকল্পনা অনুযায়ী কাজী শাহেদকে হেয় করতে রফিকুল ইসলাম মামলাটি করেছেন।’

মামলা প্রসঙ্গে সিনিয়র সাংবাদিক কাজী শাহেদ বলেন, কেউ ক্ষুব্ধ হলে আদালতের আশ্রয় নিতেই পারে।কিন্তু কোনো সংবাদ প্রকাশ করলে শিষ্টাচার মেনে অভিযুক্তের বক্তব্য নেয়া প্রয়োজন ছিল।এখানে আমার কোনো বক্তব্য নেই।এমনকি আমার সঙ্গে যোগাযোগও করেননি প্রতিবেদক।’ তিনি আরও বলেন, ‘১৯ মে রফিকুল ইসলাম উকিল নোটিশ পাঠান।তার জবাবে স্পষ্ট করে বলা হয়েছে, দুই লাখ টাকা তিনি আমাকে দিয়েছেন জমি কেনার আগাম হিসেবে।অবশিষ্ট টাকা দিলে জমি রেজিস্ট্রেশন করে দেয়া হবে।আমি দুই লাখ টাকা নেয়ার কথা উকিল নোটিশে স্বীকার করেছি এবং বাকি টাকা পেলে জমি রেজিষ্ট্রেশন করে দিতেও আপত্তি নেই বলে জানিয়েছি। তার মানে ওই দুই লাখ টাকা আমি আত্মসাত করিনি। মামলার অভিযোগে আমার এ বক্তব্যটি রফিকুল ইসলাম অস্বীকার করেছেন এবং প্রকৃত সত্য গোপন করেছেন। মামলার অভিযোগে রফিক বলেছেন,আমি দুই লাখ টাকা আত্মসাত করেছি-যা শুধু মিথ্যা নয়,আমার পেশাগত, ব্যক্তিগত ও সামাজিক অবস্থানকে হেয় করেছে।একটি অনুমোদনহীন অনলাইনে আমার ছবিসহ এমন প্রচারণার বিরুদ্ধেও আইনগত পদক্ষেপ নিবো।’এ বিষয়ে কথা বলতে কালের কণ্ঠ রাজশাহী ব্যুরো প্রধান রফিকুল ইসলাম বলেন,এ জমির দুটা অংশ।একটা পার্টে তাকে ৩২ লাখ টাকা দেওয়া হয়েছে।ওই টাকা আমরা চারজনে পরিশোধ করেছি।সেই অংশ তো সে দিলোই না বরং তাঁর নিজের অংশ বিক্রির জন্য ২ লাখ নিয়েছে সেটাও সে দিচ্ছে না। তাহলে প্রতারণা কয়টা হলো- ২ টা।আমি যে তার পা ভেঙে দেয়নি এটার আল্লাহর কাছে শুকরিয়া।উল্লেখ,নানা বির্তকিত কর্মকাণ্ডে জড়িত এ রফিকুল।অনৈতিক সুবিধা নিয়ে ২০২১ সালে ৩১ অক্টোবর রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের মানববন্ধনে হামলা চালায় এই রফিক গং। এরপর থিম্প ওমর প্লাজার সিকিউরিটি গার্ডের সঙ্গে দ্বন্দ্বে জড়ায় সে।পুঠিয়ায় যুবলীগ নেতা সুমনের সঙ্গে দ্বন্দ্ব করেন।প্রতি মূহুর্তে বিভিন্ন ইস্যুতে সুবিধা গ্রহণ পূর্বক একটি পক্ষ নিয়ে দ্বন্দ্ব করাই তাঁর মূল পেশা।তার বিরুদ্ধে ২০২১ সালে আদালতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব একটি মামলা করেন।মামলাটি বোয়ালিয়া মডেল থানায় তদন্তধীন আছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!