1. admin@auchsangbad.com : admin :
১ম শিরোনাম: রাজশাহীতে বিচার বিভাগীয় সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

১ম শিরোনাম: রাজশাহীতে বিচার বিভাগীয় সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ২৯২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

রাজশাহীতে বিচার বিভাগ আয়োজিত প্রথম বিচার বিভাগীয় সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১ জুন) সকাল সাড়ে ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত জেলা ও দায়রা জজ আদালত সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের সভাপতিত্বে দ্রুত বিচার নিষ্পত্তিতে বিদ্যমান সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা সভা শুরু হয়।বিচার বিভাগীয় সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর দায়রা জজ (সিনিয়র জেলা ও দায়রা জজ) আল আসাদ মোঃ আসিফুজ্জামান, দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক, বিভাগীয় স্পেশাল জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ ও ২ এর বিচারক,মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল,সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল, জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল এর বিচারক (জেলা ও দায়রা) বৃন্দ,চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) সহ রাজশাহীতে কর্মরত বিভিন্ন পর্যায়ের বিজ্ঞ বিচারকবৃন্দ।সম্মেলনে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান দ্রুত বিচার নিষ্পত্তিতে বিদ্যমান সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করেন। তিনিসহ অন্যান্য বিচারকবৃন্দ বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিভিল রুলস এন্ড অর্ডার এর ৯২৮ এবং ক্রিমিনাল রুলস এন্ড অর্ডার এর ৪৮০ বিধি অনুযায়ী রাজশাহী জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সম্মেলনে ন্যায় বিচার নিশ্চিত ও দ্রুত বিচার প্রাপ্তিতে প্রতিবন্ধকতাসমূহ নিয়ে প্রাণবন্ত উন্মুক্ত আলোচনা করেন।বিজ্ঞ বিচারকগণ দ্রুত বিচার নিষ্পত্তির ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং মাননীয় সভাপতি উদ্ভূত সমস্যার আশু সমাধান নিয়ে বক্তব্য রাখেন।মূলতঃ দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি রাজশাহী বিচার বিভাগকে একটি স্মার্ট বিচার বিভাগে পরিণত করার উপর জোর দিতে গিয়ে সিনিয়র জেলা ও দায়রা জজ মফিজুর রহমান এ সব কথা বলেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন মহানগর দায়রা জজ, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাননীয় বিচারক,বিভাগীয় স্পেশাল জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ বিকাশ বসাক।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!