1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
মাদক ও অনলাইন জুয়া বন্ধে ঈশ্বরগঞ্জবাসীর সহযোগিতা চাইল পুলিশ - আউচ সংবাদ প্রতিদিন
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক ও অনলাইন জুয়া বন্ধে ঈশ্বরগঞ্জবাসীর সহযোগিতা চাইল পুলিশ সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ

মাদক ও অনলাইন জুয়া বন্ধে ঈশ্বরগঞ্জবাসীর সহযোগিতা চাইল পুলিশ

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল এবং অনলাইন ক্যাসিনো ও জুয়া বন্ধে সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা চেয়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। এ লক্ষ্যে অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার পাশাপাশি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

রোববার (২২ নভেম্বর) রাতে ঈশ্বরগঞ্জ থানার অফিসিয়াল ফেসবুক পেজ ‘Ishwarganj Thana’ থেকে প্রকাশিত এক বিশেষ বার্তায় এ আহ্বান জানানো হয়।

বার্তায় বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল ও কিছু দুষ্কৃতিকারী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এ পরিস্থিতিতে ঈশ্বরগঞ্জবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে তথ্যদাতার নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখার নিশ্চয়তা দিয়েছে থানা পুলিশ।

পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়, পুলিশ সমাজেরই একটি অংশ। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা নিয়োজিত রয়েছে। জনপ্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালনে থানা প্রাঙ্গণে নিয়মিত রোল কলের মাধ্যমে সদস্যদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হচ্ছে।

থানা সূত্রে জানা যায়, ২০২৬ সালের ৭ সেপ্টেম্বর ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদানের পর থেকে মো. সাজ্জাদ রোমনের নেতৃত্বে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। মাদকবিরোধী অভিযান, অনলাইন ক্যাসিনো ও জুয়া প্রতিরোধ, চোরাই পণ্য উদ্ধার, মামলা নিষ্পত্তি এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলে সাফল্য অর্জনের দাবি করেছে থানা পুলিশ।

কর্মদক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ প্রথমে তিনি ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। পরে গত ১১ নভেম্বর সেপ্টেম্বর মাসের সামগ্রিক কর্মমূল্যায়নে ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়ে রেঞ্জ ডিআইজির কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন।

এ ছাড়া তৃণমূল পর্যায়ে নিরাপত্তা জোরদারে গ্রাম পুলিশদের নিয়ে নিয়মিত দিকনির্দেশনামূলক সভা করছেন তিনি। পাশাপাশি অসহায় ও ভুক্তভোগী মানুষের অভিযোগ শুনে তাৎক্ষণিক আইনি সহায়তা দেওয়ার কার্যক্রমও পরিচালনা করছেন।

থানা প্রশাসনের মতে, পুলিশ ও জনগণ একে অপরের পরিপূরক। সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া এককভাবে পুলিশের পক্ষে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব নয়। বিশেষ করে মাদক, অনলাইন ক্যাসিনো ও জুয়া যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই এসব অপরাধের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

ঈশ্বরগঞ্জকে নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে এবং থানাকে সাধারণ মানুষের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে পুলিশ কাজ করে যাচ্ছে।

এদিকে, উপজেলার যেকোনো ধরনের অপরাধ, মাদক, অনলাইন ক্যাসিনো ও জুয়া কিংবা নাশকতামূলক কর্মকাণ্ডের তথ্য জানাতে ওসির সরকারি মোবাইল নম্বর ০১৩২০-১০৩৩৯৯-এ সরাসরি যোগাযোগের জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!