1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ - আউচ সংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক চৌদ্দগ্রাম পৌর বিএনপির সভাপতি পলাশীর সুস্থ্যতা কামনা মিলাদ ও দোয়া সমবায় নেতৃবৃন্দকে দেশের পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ফুলবাড়িয়ায় খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি সাংবাদিক রাজুকে প্রকাশ্যে গালিগালাজ ও অপমানের তীব্র নিন্দা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন চৌদ্দগ্রামে দুই সৌদিআরব প্রবাসীকে সংবর্ধনা চৌদ্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন চৌদ্দগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রশাসনের প্রস্তুতি একই কর্মস্থলে বছরের পর বছর সরকারি কর্মচারী, চৌদ্দগ্রাম পৌরসভায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ! ময়মনসিংহে রেলওয়ের জমিতে ঢুকে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার চৌদ্দগ্রামে সামাজিক ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে জামায়াতের মতবিনিময় ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জের স্যার গুদামের পুলিশ ফাঁড়িতে নিজের পিস্তলের গুলিতেই এস আইয়ের মৃত্য আউচ সংবাদের ৫ম বর্ষপূর্তি ও ৬ষ্ঠ বছরে পদার্পণ উদযাপন চৌদ্দগ্রাম পৌরসভায় ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে দৃশ্যমান উদ্যোগের দাবি জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ আলমগীর গনি ও মহাসচিব মুহাম্মদ মনজুর হোসেনকে মহানগর কোর কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন তৎপরতার অভিযোগ, ডিসেম্বর ঘিরে সক্রিয় যোগাযোগ ৯ নং চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দিয়েই হাজী মোকাররম হোসেনের ব্যাপক গণসংযোগ ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ, ফেল ১৯ প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী চৌদ্দগ্রামে অবক্ষয় প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে জামায়াতের মতবিনিময়সভা পাকুন্দিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালন ও চেক বিতরণ

চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত

চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি জহিরুল ইসলাম
কুমিল্লায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলা শাখার উদ্যোগে ৩১তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চৌদ্দগ্রাম মাদ্রাসা-ই হোসাইনিয়া দারুল উলুম মিলনায়তনে প্রতিযোগিতায় প্রায় ৩০টি মাদ্রাসার পাঁচ শতাধিক ছাত্র অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ৩৫ জন ছাত্র জেলা প্রতিযোগিতার জন্য উত্তীর্ণ হয়েছে। বিজয়ীরা পর্যায়ক্রমে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
বিজয়ীদের মাঝে গতকাল বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ক্বারী শায়েখ আব্দুল হক। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি ও চৌদ্দগ্রাম মাদ্রাসা-ই হোসাইনিয়া দারুল উলুমের মুহতামিম আলহাজ¦ শাহ সাইয়েদ মুহাম্মদ যাকারিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের কুমিল্লা জেলা সাধারন সম্পাদক মাওলানা মোহাম্মদ উল্লাহ, আলহাজ¦ মোশারফ হোসেন জিপু। মুফতি সাইয়েদ আবদুল আউয়ালের সঞ্চালনায় প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম, গুনবতী জামিয়া ফারুকীয়ার পরিচালক মাওলানা ইসমাইল, মিয়াবাজার জামিয়া রহমানিয়া মাদরাসার মুহতামিম মুফতি জালাল উদ্দিন, কনকাপৈত জামিয়া ইসলামিয়ার মুহতামিম মুফতি মাহমুদ হাসান, বাঘারপুস্করণী মাদরাসায়ে ইসলামিয়ার মুহাতামিম মাওলানা খলিলুর রহমান, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন চৌদ্দগ্রাম উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ আব্দুল আউয়াল সুমন, সহ-সেক্রেটারি জাকারিয়া আমিনী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক হাফেজ ইমদাদুল হক, সদস্য হাফেজ আব্দুল মান্নান, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা রবিউল ইসলাম, হাফেজ ইকবাল, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আব্দুল হালিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে সনদ, ক্রেষ্টসহ উপহার সামগ্রী ও সকল প্রতিযোগিকে শান্তনা পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা সাইয়েদ মোহাম্মদ জাকারিয়া বলেন, কোমলমতি শিশুদের প্রতি যত্মসহকারে কোরআনে কারিম ও ধর্মীয় শিক্ষার প্রসারে শিক্ষকদের ভুমিকা রাখতে হবে। বিশেষ করে প্রহারমুক্ত ও নির্যাতনমুক্ত পরিবেশ সৃষ্টি করে কোরআনের খাদেম তৈরিতে উদ্বুদ্ধ করতে হবে। চৌদ্দগ্রাম উপজেলার সকল মাদরাসায় যেন পড়ালেখা আন্তর্জাতিক মানের হয়, এজন্য প্রতিযোগিতার বিকল্প নেই।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!