1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ - আউচ সংবাদ প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক চৌদ্দগ্রাম পৌর বিএনপির সভাপতি পলাশীর সুস্থ্যতা কামনা মিলাদ ও দোয়া সমবায় নেতৃবৃন্দকে দেশের পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ফুলবাড়িয়ায় খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি সাংবাদিক রাজুকে প্রকাশ্যে গালিগালাজ ও অপমানের তীব্র নিন্দা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন চৌদ্দগ্রামে দুই সৌদিআরব প্রবাসীকে সংবর্ধনা চৌদ্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন চৌদ্দগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রশাসনের প্রস্তুতি একই কর্মস্থলে বছরের পর বছর সরকারি কর্মচারী, চৌদ্দগ্রাম পৌরসভায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ! ময়মনসিংহে রেলওয়ের জমিতে ঢুকে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার চৌদ্দগ্রামে সামাজিক ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে জামায়াতের মতবিনিময় ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জের স্যার গুদামের পুলিশ ফাঁড়িতে নিজের পিস্তলের গুলিতেই এস আইয়ের মৃত্য আউচ সংবাদের ৫ম বর্ষপূর্তি ও ৬ষ্ঠ বছরে পদার্পণ উদযাপন চৌদ্দগ্রাম পৌরসভায় ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে দৃশ্যমান উদ্যোগের দাবি জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ আলমগীর গনি ও মহাসচিব মুহাম্মদ মনজুর হোসেনকে মহানগর কোর কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন তৎপরতার অভিযোগ, ডিসেম্বর ঘিরে সক্রিয় যোগাযোগ ৯ নং চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দিয়েই হাজী মোকাররম হোসেনের ব্যাপক গণসংযোগ ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ, ফেল ১৯ প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী চৌদ্দগ্রামে অবক্ষয় প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে জামায়াতের মতবিনিময়সভা পাকুন্দিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালন ও চেক বিতরণ পাকুন্দিয়ায় স্বপ্নডিঙ্গা কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে কৃতি ছাত্র/ছাত্রীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬ অফিস আদেশ

কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৫৪ বার পঠিত

কিশোরগঞ্জ সদর প্রতিনিধি:

কিশোরগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং তৎকালীন সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ভৌতিক বিলের প্রতিকার চাওয়ায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা দাবি ও আত্মসাৎ এবং গ্রাহকের সাথে চরম অসদাচরণের গুরুতর অভিযোগ উঠেছে। প্রতিকার চেয়ে ভুক্তভোগী গ্রাহক গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা/মন্ত্রী বরাবর ডাকযোগে একটি লিখিত অভিযোগ পাঠিয়েছেন।​অভিযোগ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ শহরের চরশোলাকিয়া এলাকার মৃত সতীশ চন্দ্র দাসের ছেলে তপন চন্দ্র সরকারের বিরুদ্ধে বিদ্যুৎ আদালতে একটি মামলা (মামলা নং- ১০৫৮/২২) বিচারাধীন রয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, তার ঘরে অতিরিক্ত ও ভুল (ভৌতিক) বিল প্রদান করা হলে তিনি এর প্রতিকার চেয়ে গত ২৩/১১/২০২১ ও ৩১/৭/২০২২ তারিখে কিশোরগঞ্জ পিডিবি’র নির্বাহী প্রকৌশলীর বরাবরে লিখিত আবেদন করেছিলেন। কিন্তু কর্তৃপক্ষ কোনো কর্ণপাত না করে উল্টো তার বিরুদ্ধে বিদ্যুৎ আদালতে মামলা দায়ের করে। পরবর্তীতে মামলার প্রেক্ষিতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালত থেকে একটি তদন্ত করার জন্য আবেদন করা হলে তা মঞ্জুর করে কিশোরগঞ্জ পিডিবি অফিসে পাঠানো হয়।তদন্তের নামে ঘুষ বাণিজ্য ও টাকা আত্মসাৎ:আদালতের আদেশ পেয়ে তৎকালীন কিশোরগঞ্জে কর্মরত এবং বর্তমানে টাঙ্গাইল দপ্তরে কর্মরত সহকারী প্রকৌশলী ইবনে আহসান আজিজ ও আরেকজন কর্মকর্তা গ্রাহকের বাড়িতে গিয়ে মিটার পরিদর্শন করেন এবং মিটারে ৯৯২ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের সত্যতা পান। এরপর গত ২০/৭/২০২৩ তারিখে কর্মকর্তা ইবনে আহসান আজিজ গ্রাহকের কাছে ৩০,০০০ ( ত্রিশ হাজার) টাকা দাবি করেন। নিরুপায় হয়ে তপন চন্দ্র সরকার তাৎক্ষণিকভাবে ২০,০০০( বিশ হাজার )টাকা নগদ প্রদান করেন। তখন ইবনে আহসান আজিজ তাকে আশ্বস্ত করে বলেন যে, আর কোর্টে যেতে হবে না ,সব ঝামেলা তারা শেষ করে দিচ্ছেন এবং তদন্ত রিপোর্ট পাঠিয়ে দিচ্ছেন । কিন্তু এর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিষয়টি নিষ্পত্তি করা হয়নি এবং মামলা চূড়ান্ত করার কথা বলে ওই টাকা আত্মসাৎ করা হয়। ফোনে যোগাযোগ ও কার্যালয়ে হয়রানি এবং অসদাচরণ: গত ২৮-১০-২০২৬ তারিখে তৎকালীন সহকারি প্রকৌশলী ইবনে আহসান আজিজের সাথে কথা হলে তিনি হোয়াটসঅ্যাপে কাগজপত্র পাঠাতে বলেন ।পরে বিগত দিনের চুক্তি অনুযায়ী আমার কাছে ৩০,০০০(ত্রিশ হাজার টাকা) আপনি চেয়েছিলেন কিন্তু আমি আপনাকে ২০,০০০ (বিশ হাজার ) টাকা দিয়েছিলাম তারপর আপনি আমার ঝামেলাটা শেষ করে দিয়ে যান নাই এবং আমার টাকা আত্মসাৎ করেছেন এই কথা বলার পর তিনি ফোন কেটে দেন। এরপর গত ০১-১১-২০২৬ তারিখে ভুক্তভোগী তপন চন্দ্র সরকার নির্বাহী প্রকৌশলী বরাবর একটি আবেদন করেন তারপর পিডিবি অফিসে গিয়ে নিম্নমান সহকারী আবু সাইদের কাছে আবেদনটি নিয়ে গেলে তিনি তা রাখতে অস্বীকার করেন, এবং জানান যে নির্বাহী প্রকৌশলী আসলে তাঁর আদেশ পেলে তবে তিনি তা রাখবেন । তখন নির্বাহী প্রকৌশলী অফিসে আছেন কি না জানতে চাইলে তিনি জানান যে স্যার আজকে অফিসে নেই, আগামীকাল আসেন। পরের দিন গত ০২-১১-২০২৬ তারিখে অফিসে গেলে নিম্নমান সহকারী আবু সাঈদ ভুক্তভোগকে নির্বাহী প্রকৌশলী আব্দুর রউফের কাছে নিয়ে যান। তখন নির্বাহী প্রকৌশলী আবেদনটি দেখে বলেন, “আমার আমলে এই ঘটনা ঘটেনি, তাই আমি এটি রাখতে পারব না,, এরপর তিনি গ্রাহকের সাথে অত্যন্ত অসদাচরণ করেন। বিদ্যুৎ মন্ত্রী দপ্তরে আবেদন: স্থানীয় কার্যালয় থেকে কোনো ন্যায় বিচার না পেয়ে এবং দফায় দফায় হয়রানির শিকার হয়ে গত ০৩-১১-২০২৬ তারিখে ভুক্তভোগী তপন চন্দ্র সরকার বিদ্যুৎ ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। একই সাথে অভিযোগের অনুলিপি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সদস্য (প্রশাসন),প্রধান প্রকৌশলী (কেন্দ্রীয় অঞ্চল, ময়মনসিংহ) এবং নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ বিভাগ,কিশোরগঞ্জ)-এর নিকট ডাকযোগে প্রেরণ করেছেন। ভুক্তভোগী তপন চন্দ্র সরকার এই ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও হয়রানির নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করছেন। এই বিষয়ে সংবাদকর্মী অভিযুক্ত সহকারী প্রকৌশলী ইবনে আহসান আজিজ কে বারবার ফোন দিও কল রিসিভ না করা তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!