1. admin@auchsangbad.com : admin :
আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক.

স্কুল কলেজ মাদ্রাসাতে আইসিটি বিভাগে শিক্ষক পদে স্থায়ী চাকরির লোভ দেখিয়ে নিঃস্ব করা হয়েছে কয়েক হাজার চাকরিপ্রার্থীকে। ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি ভূঁইফোঁড় প্রতিষ্ঠান দেশের বিভিন্ন জেলায় বিস্তার করেছে প্রতারণার জাল। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এই ভুয়া প্রতিষ্ঠানটি চাকরিপ্রার্থীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে আনুমানিক কোটি টাকা।অনুসন্ধানে জানা যায়, প্রতিষ্ঠানটি মূলত মফস্বল ও গ্রামাঞ্চলের শিক্ষিত কিন্তু বেকার যুবক-যুবতীদের নিশানা বানাত। লালমনিরহাট, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, পিরোজপুর ও ঝালকাঠি সহ দেশের অন্তত ২০টি জেলায় তাদের সুসংগঠিত দালাল চক্র সক্রিয় ছিল। জেলা ও উপজেলা পর্যায়ের এসব প্রতিনিধিরা সহজ-সরল চাকরিপ্রার্থীদের বিশ্বাস জোগাতে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও ভুয়া এনওসি (অনাপত্তি সনদ) প্রদর্শন করত।ভুক্তভোগীদের সাথে কথা বলে প্রতারণার ভয়াবহ চিত্র সামনে এসেছে:

​জাল কাগজপত্র ও ভুয়া ভাইভা: চাকরিপ্রার্থীদের প্রথম বিশ্বাস অর্জন করতে নেওয়া হতো কথিত লিখিত পরীক্ষা ও মেকি মৌখিক পরীক্ষা (ভাইভা)। এরপর তৈরি করা হতো হুবহু সরকারি প্যাডের মতো দেখতে ভুয়া ‘নিয়োগপত্র’।বিপুল অংকের অর্থ লেনদেন: পিরোজপুর ও ঝালকাঠির একাধিক ভুক্তভোগীরা জানান, পদভেদে ৫ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত চুক্তি করা হতো। ভাইভা ও ভুয়া নিয়োগপত্র হাতে পাওয়ার পর প্রমোট ফাউন্ডেশন এর এজেন্টদের মাধ্যমে তুলে দেওয়া হয় প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের কর্তাদের হাতে।​টাকা দিয়ে লাপাত্তা: লালমনিরহাট ও ব্রাহ্মণবাড়িয়ার ভুক্তভোগীরা ভূঁইফোঁড় এই প্রতিষ্ঠানের ঢাকা জেলার মিরপুর ডিওএসএস এলাকার কার্যালয়ে গিয়ে দেখতে পান,বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের,কিন্তু কথোপকথনের এক পর্যায়ে টাকা ফেরত না দিয়ে জেলা পর্যায়ে এজেন্টদের সাথে যোগাযোগ করতে বলেন তারা, কিন্তু ভুক্তভোগীরা জেলা পর্যায়ের এজেন্টের সাথে যোগাযোগ করলে তারা বিভিন্ন হুমকিমূলক কথা বলেছেন।লালমনিরহাটের এক ভুক্তভোগী আক্ষেপ করে বলেন, “জমিজমা বন্ধক রেখে এবং চড়া সুদে ঋণ নিয়ে ১০ লাখ টাকা দিয়েছিলাম প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের এক প্রতিনিধিকে। এখন তারা সবাই ফোন বন্ধ করে পালিয়ে গেছে। আমরা পুরো পরিবার নিয়ে এখন পথে বসেছি।”ময়মনসিংহ ও কিশোরগঞ্জ এলাকার ভুক্তভোগীরা জানান, জালিয়াতির বিষয়টি বুঝতে পেরে প্রতারক চক্রের স্থানীয় এজেন্টদের চাপ দিলে তারা নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। অনেকে বাধ্য হয়ে ইতোমধ্যে স্থানীয় থানা ও আদালতে মামলা দায়ের করছেন।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক কর্মকর্তা জানান, ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার বিষয়ে অভিযোগ মেলায় বিষয়টি নিয়ে গুরুত্বের সাথে তদন্ত শুরু হয়েছে। প্রতারক চক্রের মূল হোতাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

​এদিকে সচেতন মহল ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা স্পষ্ট জানিয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়,হাইস্কুল,কলেজ,ইফতেদায়ি, কওমি, দাখিল, আলিম মাদ্রাসায় শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কেন্দ্রীয়ভাবে সম্পন্ন হয়। কোনো বেসরকারি সংস্থা বা ফাউন্ডেশনের মাধ্যমে সরকারি শিক্ষক নিয়োগের বিন্দুমাত্র সুযোগ নেই। এ ধরনের লোভনীয় অফার ও প্রতারক চক্র থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের আরো বিস্তারিত নিয়ে আসছে আমাদের দ্বিতীয় পর্ব দেখতে চোখ রাখুন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!