1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার
‎কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়নে সাজেদুল হক নাঈমের বিরুদ্ধে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, বাড়িঘর ও পানির লাইন ভাঙচুর এবং এক সহকারী শিক্ষিকাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সহকারী শিক্ষিকা আতিয়ারা ইসলাম শিমুল নিকলী থানায় লিখিত অভিযোগ করেছেন। একই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরও বিচার চেয়েছেন তিনি।
‎
‎ভুক্তভোগী ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, নিকলী সদর ইউনিয়নের গুণিয়াহাটি গ্রামের বাসিন্দা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আতিয়ারা ইসলাম শিমুলের বাড়ির পানি নিষ্কাশন ও পুকুরের ড্রেনেজ ব্যবস্থা নিয়ে নাঈমের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ, ওই বিরোধকে কেন্দ্র করে নাঈম বিভিন্ন সময় ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি দেখান এবং বিষয়টি মীমাংসার নামে তিন লাখ টাকা দাবি করেন।
‎
‎অভিযোগে আরও বলা হয়, টাকা দিতে অস্বীকৃতি জানালে ব্যক্তিগত স্থাপনা ভেঙে ড্রেন নির্মাণের জন্য চাপ দেওয়া হয়। সর্বশেষ ১৪ সেপ্টেম্বর বিকেলে নাঈম শিমুলের বাড়িতে গিয়ে বাড়িঘর ও পানির লাইন ভাঙচুর করেন। এতে বাধা দিতে গেলে কাঠের বর্গা দিয়ে শিমুলকে আঘাত করে আহত করার অভিযোগও রয়েছে।
‎
‎ঘটনার পর শিমুল নিকলী থানায় লিখিত অভিযোগ দেন। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরার কাছেও অভিযোগ করেন। ১৪ সেপ্টেম্বর তিনি ইউএনওর সঙ্গে সাক্ষাৎ করলে ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয় বলে ভুক্তভোগী জানান।
‎
‎এদিকে ঘটনার বিষয়ে নাঈমও শিমুলের ভাই মারুফ ইসলাম শাওনের বিরুদ্ধে নিকলী থানায় পাল্টা অভিযোগ করেছেন। এতে শাওন মেসেঞ্জারে তাকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। পুলিশ বলছে, উভয় পক্ষের অভিযোগ তদন্ত করে প্রকৃত ঘটনা যাচাই করা হবে।
‎
‎স্থানীয়দের অভিযোগ, নাঈম দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। তার প্রকৃত সাংবাদিকতা পরিচয় ও কার্ড নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
‎
‎অভিযোগ রয়েছে, এর আগে জাল সনদ ব্যবহার করে একটি জাতীয় দৈনিকে যোগ দেওয়ার অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয়েছিল। বর্তমানে তিনি নিকলী বালিকা উচ্চ বিদ্যালয়ের মোড়ে সিগারেট ও চিপসের দোকান পরিচালনা করেন বলেও স্থানীয়রা জানিয়েছেন।
‎
‎স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর অভিযোগ, বালুমহল, হাট-বাজার ও গরুর হাটের ইজারাদারদের কাছ থেকেও সাংবাদিক পরিচয়ে টাকা দাবি করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের ‘ম্যানেজ’ করার কথা বলে বিভিন্ন সময় তাদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছে।
‎
‎নাঈমের বিরুদ্ধে সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। ২০২৫ সালের ১২ ডিসেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক কার্যনির্বাহী সদস্য ও দৈনিক মানবকণ্ঠের প্রধান প্রতিবেদক জাহাঙ্গীর কিরণকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজধানীর খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল বলে জানা গেছে। ওই ঘটনার প্রতিবাদে সাংবাদিক নেতারাও বিবৃতি দিয়েছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
‎
‎এ বিষয়ে জাতীয় গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছিল বলে দাবি করা হয়েছে।‎অন্যদিকে, ১৪ সেপ্টেম্বর নাঈম ফেসবুক লাইভে এসে বালু ভরাটের কারণে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে দাবি করেন এবং বিষয়টি স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর দৃষ্টিতে আনেন।
‎
‎এর পর শিমুলের ভাই আতিক সৌদি আরব থেকে ফেসবুক লাইভে এসে পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, নাঈম নিজেকে দৈনিক যায়যায় দিন এবং দৈনিক আলোকিত সকাল পত্রিকার সাংবাদিক পরিচয়ে এলাকায় এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে। তিনি নাঈমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসন, সাংবাদিক ও সচেতন সমাজের সহযোগিতা কামনা করেন।
‎
‎এদিকে শিমুলকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় নিকলী উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকেও নিন্দা জানানো হয়েছে। সংগঠনটির সভাপতি খায়রুল ইসলাম বলেন, একজন সরকারি শিক্ষিকার সঙ্গে এমন ঘটনা ঘটলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
‎
‎নিকলী থানা সূত্রে জানা গেছে, সহকারী শিক্ষিকা শিমুলের অভিযোগটি এসআই সাগর তদন্ত করছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়গুলো তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‎
‎উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও বলা হয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।‎অভিযোগের বিষয়ে সাজেদুল হক নাঈমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি অভিযোগগুলো অস্বীকার করেন। তার দাবি, বাড়িঘর ভাঙচুর, মারধর ও চাঁদা দাবির অভিযোগ সঠিক নয়। পানি নিষ্কাশন ও জলাবদ্ধতার বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বিরোধের সৃষ্টি হয়েছে এবং তিনি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করেছেন বলে জানান। এ ঘটনায় তার বিরুদ্ধেও পাল্টা অভিযোগ করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!