1. admin@auchsangbad.com : admin :
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার অপসংবাদিকতা রোধে পেশাগত মানদণ্ড বজায় রাখার কাজ চলছে বললেন – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। জমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে কিশোরগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার এর যোগদান জেলা প্রশাসক গোল্ডকাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত ২৪ হাজার টাকা নেওয়ার অভিযোগ যাচাই করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত, মোবাইল ভাঙচুর বাসাবাড়ি পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামের বিরুদ্ধে হুমকি ও হামলার অভিযোগ স্মার্ট রুপালী ম্যানেজার’স কনফারেন্স ও পরিচিতি সভা শিল্প মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে মাসুদ সাঈদী- পিরোজপুর-১ আসনের এমপিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০ কুলিয়ারচরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন ও সরকারি সহায়তা প্রদান করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি কালের নতুন সংবাদের ১১ বছরে পদার্পণ: কিশোরগঞ্জে কেক কাটা, আলোচনা সভা ও গুণী সাংবাদিক সম্মাননা কুলিয়ারচরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন কুলিয়ারচরের জামাল উদ্দিন রাতে দুর্বৃত্তদের হাতে কাটা পড়ল কৃষকের সব লাউ গাছ নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও মা সমাবেশ প্রথম ধাপে ৭ কোটি টাকার চেক প্রদান, পূর্বের ন্যায় পর্যায়ক্রমে পরিশোধ হবে সব গ্রাহকের পাওনা

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা, ৪ সেপ্টেম্বর ২০২৬: দীর্ঘ ৪৪ বছরের ঐতিহ্য ও গৌরবময় পথচলায় জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ সভায় দেশের বিভিন্ন বিভাগ,জেলা ও মহানগর কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন।জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব মোহাম্মদ আলমগীর গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল,সুসংগঠিত ও শক্তিশালী করা,জেলা-উপজেলা,মহানগর ও বিভাগীয় পর্যায়ের কমিটির কার্যক্রম পর্যালোচনা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে মহাসচিব মোহাম্মদ আলমগীর গনি বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়,এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সাংবাদিকদের পেশাগত দক্ষতা, সততা, নৈতিকতা ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করতে হবে। সময়ের সঙ্গে সাংবাদিকতার ধরন ও প্রযুক্তি পরিবর্তিত হচ্ছে। তাই নতুন ও প্রবীণ সাংবাদিকদের জন্য নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা ও পেশাগত দক্ষতা উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করতে হবে।তিনি বলেন, একজন সাংবাদিককে শুধু সংবাদ সংগ্রহ ও পরিবেশন জানলেই হবে না; তথ্য যাচাই, অনুসন্ধানী সাংবাদিকতা, আইন ও নৈতিকতার বিষয়, প্রযুক্তির ব্যবহার এবং আধুনিক গণমাধ্যমের চ্যালেঞ্জ সম্পর্কেও দক্ষ হতে হবে। সাংবাদিকদের গুণগত মান বৃদ্ধি এবং পেশাগত সক্ষমতা উন্নয়নের মাধ্যমে একটি দক্ষ ও দায়িত্বশীল সাংবাদিক সমাজ গড়ে তোলা জাতীয় সাংবাদিক সংস্থার অন্যতম প্রধান লক্ষ্য।মহাসচিব আরও বলেন, দেশের সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও ন্যায্য দাবি আদায়ে জাতীয় সাংবাদিক সংস্থা সবসময় সোচ্চার থাকবে। সাংবাদিকদের অধিকার আদায়ে বিভাজন নয়, প্রয়োজন ঐক্য ও সাংগঠনিক শক্তি। তাই দেশের প্রতিটি জেলা, উপজেলা, মহানগর ও বিভাগীয় কমিটিকে নিয়মতান্ত্রিকভাবে সক্রিয় করতে হবে। সংগঠনের শক্তিশালী সাংগঠনিক কাঠামোই সাংবাদিক সমাজের ন্যায্য অধিকার আদায়ের অন্যতম প্রধান ভিত্তি হতে পারে।তিনি সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে স্থানীয় প্রশাসন ও রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের কার্যক্রমে গণমাধ্যমের ইতিবাচক, গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।উল্লেখ্য, ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি প্রয়াত সাংবাদিক মোহাম্মদ আলতাফ হোসেনের প্রতিষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা নিয়মতান্ত্রিক ও ধারাবাহিক সাংগঠনিক কার্যক্রমের মধ্য দিয়ে ইতোমধ্যে ৪৪ বছর অতিক্রম করেছে। দীর্ঘ এই পথচলায় দেশের সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার, কল্যাণ ও সাংবাদিকতার মানোন্নয়নে সংগঠনটি বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।সভায় জাতীয় সাংবাদিক সংস্থার নীতি নির্ধারণী পরিষদের সভাপতি মো. জামাল হোসেন, সদস্য সচিব মোহাম্মদ মনজুর হোসেন, নির্বাহী সদস্য মোহাম্মদ শাহজাহান মোল্লা, এ কে আজাদ, মো. খাইরুল ইসলাম, মোহাম্মদ রাব্বি মোল্লা ও এম আর ক্রেসসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় সাংবাদিক সংস্থার কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোসাঃ আসিয়া আক্তার সভায় উপস্থিত থেকে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। এছাড়া সহসভাপতি মো. আব্দুল মজিদ, মো. আতিকুর রহমান আজাদ, মো. মনজুরুল হক, শিহাব উদ্দিন আহমেদ টিপু ও সিকদার আরিফুল আলম টিটো উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার যুগ্ম মহাসচিব মো. মামুনুর রশিদ। এ সময় যুগ্ম মহাসচিব এম এ আকাশ ও মো. আনোয়ারুল হক, সহকারী মহাসচিব মো. নাজির হোসেন ও প্রিয়াঙ্কা ইসলামসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর কমিটির সভাপতি এম. হোসাইন আহমদ, সাধারণ সম্পাদক শেখ মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক নূরনবী সোহেল, ঢাকা জেলা কমিটির সভাপতি মোহাম্মদ মহসিন উদ্দিন,ভারপ্রাপ্ত সেক্রেটারি মোহাম্মদ শিহাব উদ্দিন রাজ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম এবং সাংগঠনিক সচিব মোহাম্মদ মেহেদী হাসানসহ দেশের বিভিন্ন জেলা,মহানগর ও বিভাগীয় কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকরা।সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়—এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই সাংবাদিকদের পেশাদারিত্ব, সততা, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দিতে হবে।নীতি নির্ধারণী পরিষদের সদস্য সচিব মোহাম্মদ মনজুর হোসেন সংগঠনের প্রতিটি জেলা, উপজেলা, মহানগর ও বিভাগীয় কমিটিকে আরও সুসংগঠিত ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নতুন সাংবাদিকদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করে জাতীয় সাংবাদিক সংস্থার কার্যক্রম আরও বিস্তৃত করার আহবান জানান।বক্তারা সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা,নিয়মতান্ত্রিক কার্যক্রম, পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন। আগামী দিনে জাতীয় সাংবাদিক সংস্থাকে দেশের সাংবাদিক সমাজের একটি শক্তিশালী, দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।দিনব্যাপী এ বর্ধিত সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় দুই শতাধিক সিনিয়র সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভাটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনার পাশাপাশি সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়।সভায় আগামী দিনের সাংগঠনিক কর্মপরিকল্পনা,কমিটিগুলোর কার্যক্রম আরও গতিশীল করা,সংগঠন সম্প্রসারণ,সাংবাদিকদের প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়ন, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।দীর্ঘ ৪৪ বছরের ঐতিহ্যকে সামনে রেখে জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ প্রত্যয় ব্যক্ত করেন—সাংবাদিকের অধিকার ও মর্যাদা রক্ষা,পেশাদারিত্বের বিকাশ,বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠা এবং একটি শক্তিশালী ও সুশৃঙ্খল সাংবাদিক সংগঠন গড়ে তোলার লক্ষ্যে জাতীয় সাংবাদিক সংস্থা ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!