1. admin@auchsangbad.com : admin :
প্রথম ধাপে ৭ কোটি টাকার চেক প্রদান, পূর্বের ন্যায় পর্যায়ক্রমে পরিশোধ হবে সব গ্রাহকের পাওনা - আউচ সংবাদ প্রতিদিন
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার অপসংবাদিকতা রোধে পেশাগত মানদণ্ড বজায় রাখার কাজ চলছে বললেন – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। জমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে কিশোরগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার এর যোগদান জেলা প্রশাসক গোল্ডকাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত ২৪ হাজার টাকা নেওয়ার অভিযোগ যাচাই করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত, মোবাইল ভাঙচুর বাসাবাড়ি পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামের বিরুদ্ধে হুমকি ও হামলার অভিযোগ স্মার্ট রুপালী ম্যানেজার’স কনফারেন্স ও পরিচিতি সভা শিল্প মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে মাসুদ সাঈদী- পিরোজপুর-১ আসনের এমপিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০ কুলিয়ারচরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন ও সরকারি সহায়তা প্রদান করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি কালের নতুন সংবাদের ১১ বছরে পদার্পণ: কিশোরগঞ্জে কেক কাটা, আলোচনা সভা ও গুণী সাংবাদিক সম্মাননা কুলিয়ারচরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন কুলিয়ারচরের জামাল উদ্দিন রাতে দুর্বৃত্তদের হাতে কাটা পড়ল কৃষকের সব লাউ গাছ নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও মা সমাবেশ প্রথম ধাপে ৭ কোটি টাকার চেক প্রদান, পূর্বের ন্যায় পর্যায়ক্রমে পরিশোধ হবে সব গ্রাহকের পাওনা

প্রথম ধাপে ৭ কোটি টাকার চেক প্রদান, পূর্বের ন্যায় পর্যায়ক্রমে পরিশোধ হবে সব গ্রাহকের পাওনা

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পঠিত

আহসান উল্লাহ খান,নিজস্ব প্রতিনিধিঃ

দীর্ঘদিনের গ্রাহক পাওনা নিষ্পত্তিতে নতুন উদ্যোগ নিয়েছে প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড। গ্রাহকদের মাঝে বীমা দাবি, পলিসির ম্যাচুরিটি ও অন্যান্য প্রাপ্য অর্থ পূর্বের ন্যায় পরিশোধে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজ শনিবার প্রথম ধাপে ৭ কোটি টাকার বীমা দাবি পরিশোধের চেক প্রদান করেছে কোম্পানিটি।

শনিবার, ২৯ আগষ্ট ২০২৬ইং রাজধানীর পল্টন টাওয়ারে অবস্থিত ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম হলরুমে আয়োজিত ‘বীমা দাবি নিষ্পত্তি’ চেক প্রদান অনুষ্ঠানে গ্রাহকদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়। এ উদ্যোগকে কোম্পানির আর্থিক সংকট মোকাবিলা, গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং পাওনা নিষ্পত্তিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে প্রগ্রেসিভ লাইফ কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব বজলুর রশীদ, এমবিই। বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান, উদ্যোক্তা পরিচালক জাকারিয়া আহাদ, স্বতন্ত্র পরিচালক মোঃ সেলিম রেজা, এফসিএ, এফসিএস, মোহাম্মদ জামিল শরীফ, পিএইচডি, এফসিএমএ এবং মিস রিজওয়ানা ইউসুফ, ব্যারিস্টার-এট-ল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ সাইদুল আমিন।

স্বাগত বক্তব্যে সিইও মোহাম্মদ সাইদুল আমিন বলেন, প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স বর্তমান পরিস্থিতি নিয়ে গ্রাহক ও শেয়ারহোল্ডারদের হতাশ হওয়ার কারণ নেই। গ্রাহকদের বকেয়া দাবি, ম্যাচুরিটি ও অন্যান্য প্রাপ্য অর্থ পরিশোধে কোম্পানি ইতোমধ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। নিয়মিতভাবে গ্রাহকদের পাওনা পরিশোধ করা হচ্ছে এবং ভবিষ্যতে এই কার্যক্রম আরও জোরদার করা হবে।তিনি বলেন, গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কোম্পানির কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানের প্রতিটি স্তরে পেশাদারিত্ব, জবাবদিহিতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করার মাধ্যমে প্রগ্রেসিভ লাইফকে একটি শক্তিশালী অবস্থানে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বজলুর রশীদ, এমবিই বলেন, প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্সকে পুনরায় দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠানগুলোর একটি হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে পরিচালনা পর্ষদ কাজ করছে। আর্থিক সংকট কাটিয়ে উঠে গ্রাহকদের পাওনা দ্রুততম সময়ে পরিশোধ করাই বর্তমান পরিচালনা পর্ষদের অন্যতম প্রধান অগ্রাধিকার।

তিনি আরও বলেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর উদ্যোগ ও নির্দেশনার সঙ্গে একাত্ম হয়ে পর্যায়ক্রমে গ্রাহকদের পাওনা পরিশোধে বিশেষ কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে আজ প্রথম ধাপে ৭ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করা হলো।চেয়ারম্যান স্পষ্টভাবে জানান, এটি এককালীন কোনো উদ্যোগ নয়; বরং গ্রাহকদের পাওনা পরিশোধের ধারাবাহিক কার্যক্রমের সূচনা। পর্যায়ক্রমে কোম্পানির সকল গ্রাহকের বীমা দাবি, ম্যাচুরিটি ও অন্যান্য প্রাপ্য অর্থ যথাযথ প্রক্রিয়ায় পরিশোধ করা হবে।

তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই কোম্পানির আর্থিক ভিত্তি শক্তিশালী করা, গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা এবং প্রতিষ্ঠানকে একটি সুসংগঠিত ও গ্রাহকবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে প্রগ্রেসিভ লাইফকে একটি শক্তিশালী ও আর্থিকভাবে স্থিতিশীল জীবন বীমা প্রতিষ্ঠানে রূপ দেওয়ার লক্ষ্য রয়েছে।

চেয়ারম্যান বলেন, দীর্ঘদিন ধরে গ্রাহকদের যে কষ্ট ও অপেক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে, তা কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তাই পাওনা নিষ্পত্তির কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। একই সঙ্গে কোম্পানির প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হচ্ছে।

বিশেষ অতিথিরাও কোম্পানির বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে কর্মকর্তা-কর্মচারীদের আরও নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তাঁরা গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং কোম্পানির উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে গ্রাহকদের হাতে ৭ কোটি টাকার বীমা দাবি পরিশোধের চেক তুলে দেওয়া হয়। এ সময় কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, প্রথম ধাপের এই অর্থ পরিশোধের পরও কার্যক্রম থেমে থাকবে না। পর্যায়ক্রমে সকল গ্রাহকের পাওনা চেক প্রদান ও নিষ্পত্তির কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কর্তৃপক্ষের প্রত্যাশা, নিয়মিত ও পর্যায়ক্রমিক দাবি পরিশোধের মাধ্যমে গ্রাহকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে এবং কোম্পানির প্রতি তাদের আস্থা ও বিশ্বাস নতুন করে ফিরে আসবে। একই সঙ্গে এই উদ্যোগ প্রগ্রেসিভ লাইফকে আর্থিকভাবে শক্তিশালী ও দেশের অন্যতম শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠানে পরিণত করার পথকে আরও সুগম করবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!