1. admin@auchsangbad.com : admin :
জেবিএবি জনতা ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটিতে নেতৃত্বে নতুন মুখ - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

জেবিএবি জনতা ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটিতে নেতৃত্বে নতুন মুখ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৯৩ বার পঠিত

নূরনবী সোহেল, নিজস্ব প্রতিনিধিঃ জেবিএবি (জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ) জনতা ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটিতে সভাপতি ও সিনিয়র সহসভাপতি পদে নতুন নেতৃত্ব দায়িত্ব পেয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটিতে এ পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) জেবিএবি কেন্দ্রীয় সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক ও সাধারণ সম্পাদক শাহ জাহান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনতা ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এফ এম মুনির হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি এবং অপর সহসভাপতি শরীফ মোহাম্মদ শওগত হোসেনকে সিনিয়র সহসভাপতি হিসেবে পদায়ন করা হয়েছে।এর আগে গত ১৫ আগস্ট ২০২৬ জেবিএবির কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়। সম্মেলনে জনতা ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ জাহান নির্বাচনের মাধ্যমে জেবিএবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ফলে জনতা ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির সভাপতির পদটি শূন্য হয়।সৃষ্ট শূন্যতার পরিপ্রেক্ষিতে সংগঠনের সাংগঠনিক ধারাবাহিকতা বজায় রাখা এবং কেন্দ্রীয় কমিটির কার্যক্রমে গতিশীলতা নিশ্চিত করতে এস এফ এম মুনির হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে শরীফ মোহাম্মদ শওগত হোসেনকে সিনিয়র সহসভাপতি পদে পদায়ন করা হয়।
জেবিএবির নেতারা আশা করছেন, নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ সংগঠনের সদস্যদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, কল্যাণমূলক কার্যক্রম জোরদার এবং ব্যাংকারদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।নতুন নেতৃত্বের মাধ্যমে জনতা ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং ব্যাংকারদের পেশাগত ও ন্যায্য অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!