1. admin@auchsangbad.com : admin :
গুজাদিয়া আব্দুল হেকিম মাধ্যমিক বিদ্যালয়ে রমরমা প্রাইভেট বাণিজ্য: টেস্টে ফেল করানোর হুমকির অভিযোগ - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পঙ্গুয়াই খালের কচুরিপানা পরিষ্কারে পানিতে নামলেন এমপি মুহাম্মদুল্লাহ ময়মনসিংহে আওয়ামীলীগ নেতার সভাপতিত্বে বিএনপি নেতার নির্বাচনী মতবিনিময় সভা জেবিএবি জনতা ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটিতে নেতৃত্বে নতুন মুখ প্রগ্রেসিভ লাইফকে আবারও টপ ৫-এ নেওয়ার লক্ষ্য—চলমান সংকট নিরসনে চেয়ারম্যানের আশাবাদ আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে, মরহুম আরাফাত রহমান কোকো’র ৫৭ তম জন্মবার্ষিকীউপলক্ষে আলোচনা সভা। ইসলামী ইন্স্যুরেন্সে সিইও অপসারণে আইডিআরএর তিন চিঠিতে তিন বার্তা গৌরীপুরে বরাদ্দ হরিলুটের অভিযোগ, নেপথ্যে পিআইও আলাল উদ্দিন! রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএসসি’র প্রধান কার্যালয়ের ইঞ্জিনিয়ার আব্দুল মতিন কনফারেন্স রুমে ব্যবসা পর্যালোচনা ও লক্ষ্যমাত্রা নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়। স্লিপার বাস বন্ধ নয়, নিরাপদ ও যুগোপযোগী নীতিমালার মাধ্যমে এগিয়ে নেওয়ার আহবান রূপালী লাইফ ও এভারকেয়ার হাসপাতাল-এর মধ্যে চুক্তি সাক্ষর গুজাদিয়া আব্দুল হেকিম মাধ্যমিক বিদ্যালয়ে রমরমা প্রাইভেট বাণিজ্য: টেস্টে ফেল করানোর হুমকির অভিযোগ স্কুলছাত্রী ধর্ষণ: ফরিদপুরে ৩ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লাইফ বীমার মুখ্য নির্বাহীদের হালনাগাদ তথ্য ও শিক্ষাগত সনদ চেয়েছে- আইডিআরএ জেবিএবির নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকের সোনালী ব্যাংকের এমডির সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের নতুন কমিটি গঠন ‎কেন্দুয়া হুমায়ূন আহমেদের স্বপ্নের শহীদ স্মৃতি বিদ্যাপীঠে শতভাগ সাফল্যের মুকুট ইতালিতে ট্র্যাজেডি: কোম্পানীগঞ্জে নিজ বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি একমাত্র জীবিত স্বজন অয়ন কটিয়াদী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমন উপলক্ষে প্রস্ততিসভা ও আনন্দ মিশিল। দেশের উন্নয়নের স্বার্থে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হবে – পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রংপুরের মাটি থেকে ‘ফ্রিডার’: ফেসবুকের বিকল্প হিসেবে দেশীয় সামাজিক আসামি আব্দুল খালেককে মাত্র ৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। শহীদ আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকীতে ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট এর দোয়া ও ইলম মাহফিল’ এর আয়োজন  গৌরীপুরে ধান ক্রয়ে দুর্নীতির অভিযোগ, সুবিধা নিচ্ছে প্রভাবশালী সিন্ডিকেট ক্ষমতার বৃত্তে মানবিকতার হাহাকার রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি

গুজাদিয়া আব্দুল হেকিম মাধ্যমিক বিদ্যালয়ে রমরমা প্রাইভেট বাণিজ্য: টেস্টে ফেল করানোর হুমকির অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৫২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, করিমগঞ্জ:
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া আব্দুল হেকিম মাধ্যমিক বিদ্যালয়ে সরকারি নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শ্রেণিকক্ষে প্রকাশ্যে প্রাইভেট বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে। শিক্ষকদের কাছে প্রাইভেট না পড়লে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার মতো আশঙ্কাজনক তথ্যও মিলেছে শিক্ষার্থীদের কাছ থেকে।
​অনুসন্ধানে সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ৮টায় বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী জড়ো হয়ে আছে। তাদের মধ্যে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীর সংখ্যাই বেশি। শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা জানায়, প্রতি মাসে ৪০০ টাকা বেতনে ওমর ফারুক কাঞ্চন, আব্দুল আউয়াল এবং হযরত আলী তাদের প্রাইভেট পড়ান। নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের বিকেলে পড়ানো হয়। প্রতিদিন সকাল ৮টায় ওমর ফারুক কাঞ্চন ও ৯টা থেকে আব্দুল আউয়াল ক্লাস নেন; অন্য সময়ে পড়ান হযরত আলী। বিদ্যালয়টির সীমানা প্রাচীর না থাকায় প্রাঙ্গণে বহিরাগত বখাটেদের আড্ডা দিতে দেখা গেলেও সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে তারা সটকে পড়ে। পরে শিক্ষক নিজেই এসে শ্রেণিকক্ষের তালা খুলে শিক্ষার্থীদের ভেতরে নিয়ে প্রাইভেট পড়ানো শুরু করেন।
​শুধু তা-ই নয়, সদ্য এসএসসি উত্তীর্ণ কয়েকজন শিক্ষার্থী—রিফাত, সাজিম ও জেরিন অভিযোগ করে জানায়, শিক্ষক আব্দুল আউয়ালের কাছে প্রাইভেট না পড়লে টেস্ট (নির্বাচনী) পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয়ভীতি দেখানো হতো। বাধ্য হয়ে অনেককেই টাকা দিয়ে প্রাইভেট পড়তে হয়েছে।​এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক ওমর ফারুক কাঞ্চন দাবি করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পরিচালনা কমিটি ও প্রধান শিক্ষকের নির্দেশেই দুর্বল শিক্ষার্থীদের বিশেষ ক্লাস নেওয়া হচ্ছে। অথচ উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে সাথীসহ রোল ১০-এর ভেতরের ৪ জন এবং নবম-দশম শ্রেণির ৭-৮ জন মেধাবী শিক্ষার্থীকে পাওয়া যায়—যা দুর্বল শিক্ষার্থীদের বিশেষ ক্লাসের দাবির সঙ্গে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ।​আরেক শিক্ষক আব্দুল আউয়াল দাবি করেন, প্রধান শিক্ষকের নির্দেশে এবং অভিভাবকদের লিখিত আবেদনে এই ক্লাস নেওয়া হচ্ছে। তবে অভিভাবকদের নামে জমা দেওয়া ওই আবেদনপত্রে নানা গরমিল পরিলক্ষিত হয়।অন্য দিকে স্কুলর সময় সকাল ১০ টা বাজলেও তুলা হয়নি জাতীয় পতাকাও।​অভিভাবকদের অভিযোগ, দুর্বল শিক্ষার্থীদের পাঠদানের অজুহাতে শিক্ষকরা মূলত কোচিং বাণিজ্য চালিয়ে নিজেদের পকেট ভারী করছেন এবং নির্ধারিত সময়ের আগেই স্কুল ত্যাগ করছেন। এক শিক্ষকের অনিয়মের বিরুদ্ধে ৬ মাস আগে প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া বিদ্যালয়ের প্রায় লক্ষাধিক টাকা মূল্যের একটি গাছ দীর্ঘদিন ধরে পড়ে থেকে নষ্ট হলেও তা সংরক্ষণে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই।
​এ বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল হামিদ ফকির মুঠোফোনে জানান, সরকারি নীতিমালা মেনেই বিশেষ ক্লাস নেওয়া হচ্ছে। তিনি নীতিমালার কাগজপত্র ও নথিপত্র দেখাতে বিদ্যালয়ে আসার কথা বললেও পরবর্তীতে আর আসেননি।​বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম তুহিন বলেন, “বিশেষ ক্লাস নেওয়ার বিষয়টি আমি জানি, তবে এর বিস্তারিত প্রধান শিক্ষকই বলতে পারবেন। আমি কমিটিতে নতুন এসেছি; গাছ নষ্ট হওয়া, প্রাইভেটের নামে শিক্ষার্থীদের জিম্মি করা ও বখাটেদের উৎপাতের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
বিষয়টি নিয়ে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে মোবাইলে কয়েকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।অন্যদিকে অন্য স্কুলের একজন শিক্ষক বলেন,মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর নির্দেশনা অনুযায়ী, হাইস্কুলে বা মাধ্যমিক স্তরে (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) বিশেষ ক্লাসের নামে শিক্ষার্থীদের কোচিং করানো বা ফি নিয়ে কোচিংয়ে বাধ্য করা সম্পূর্ণ নিষিদ্ধ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!