1. admin@auchsangbad.com : admin :
রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি

  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৯৯ বার পঠিত

আহসান উল্লাহ খান, নিজস্ব প্রতিবেদক:

রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী পক্ষ থেকে প্রার্থী দেওয়ার উদ্যোগে নির্বাচনী মাঠে বাড়ছে উত্তাপ। ১১ দলীয় জোটের পক্ষ থেকে বীর বিক্রম কর্নেল (অব.) অলি আহমেদের নাম রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে সামনে আসায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা।সংশ্লিষ্ট রাজনৈতিক সূত্রগুলোর দাবি, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী পক্ষ থেকে একাধিক নাম আলোচনায় থাকলেও কর্নেল অলি আহমেদ রয়েছেন প্রথম পছন্দের তালিকায়। তিনি প্রার্থী হলে রাষ্ট্রপতি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ।
মুক্তিযুদ্ধের বীর বিক্রম খেতাবপ্রাপ্ত কর্নেল (অব.) অলি আহমেদ বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তার রাজনৈতিক ও সামরিক জীবনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ফলে বিএনপির মধ্যেও তার প্রতি ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে সহানুভূতিশীল একটি অংশ রয়েছে বলে আলোচনা রয়েছে।এদিকে রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী নিয়েও দলটির অভ্যন্তরে বিভিন্ন নাম নিয়ে আলোচনা ও লবিং চলছে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে। আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক সেনা কর্মকর্তা ও রাজনীতিক মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদসহ কয়েকজনের নাম উঠে আসছে। আবার কেউ কেউ বলছেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কোনো সমঝোতা রয়েছে কি না, সেটিও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিষয়।অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে কর্নেল অলি আহমেদকে প্রার্থী করার উদ্যোগকে অনেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের মতে, একক প্রার্থী হিসেবে অলি আহমেদ নির্বাচনে থাকলে জোটের ভোটের পাশাপাশি ব্যক্তিগত গ্রহণযোগ্যতার কারণে অতিরিক্ত ভোট পাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে।রাজনৈতিক অঙ্গনে আরও আলোচনা রয়েছে, জিয়াউর রহমানের সহযোদ্ধা হিসেবে কর্নেল অলি আহমেদের প্রতি বিএনপিপন্থী কিছু সংসদ সদস্যের ব্যক্তিগত শ্রদ্ধা ও সমর্থন রয়েছে। দলীয় অবস্থানের বাইরে ব্যক্তিগত সম্পর্ক ও রাজনৈতিক মূল্যায়ন ভোটের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে বলেও ধারণা করা হচ্ছে।উল্লেখ্য, সর্বশেষ ১৯৯১ সালে বিরোধী পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়ার নজির রয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। দীর্ঘ বিরতির পর আবারও বিরোধী পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে শক্তিশালী প্রার্থী দেওয়ার উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচনকে নতুন মাত্রা দিতে পারে।সব মিলিয়ে কর্নেল (অব.) অলি আহমেদ প্রার্থী হলে রাষ্ট্রপতি নির্বাচন আর ‘ফাঁকা মাঠে গোল’ দেওয়ার মতো হবে না—এমন মন্তব্যই এখন ঘুরছে রাজনৈতিক অঙ্গনে। শেষ পর্যন্ত ভোটের মাঠে কারা থাকছেন এবং সংসদ সদস্যদের সমর্থনের সমীকরণ কোন দিকে যায়, সেটিই এখন দেখার বিষয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!