
মোঃ মফিজউদ্দিন নয়ন,ষ্টাফ রিপোর্টার
মিঠাপানির মাছের জন্য অভয়াশ্রম তৈরি করবে সরকার : প্রাণিসম্পদমন্ত্রী সরকার সারা দেশে মিঠাপানির মাছ সংরক্ষণ ও সম্প্রসারণের জন্য মাছের অভয়াশ্রম তৈরির উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, কিছু মাছের শরীরে মাইক্রোপ্লাস্টিক ধরা পড়েছে।
শুধু আমাদের দেশের নয়, এটা বৈশ্বিক সমস্যা।শনিবার (৮ আগস্ট) কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউট স্কুল মাঠে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানস্থলের সর্বশেষ প্রস্তুতি দেখতে এসে এ কথা বলেন তিনি।এসময় আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ‘খালেদ সাইফুল্লাহ সোহেল।কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ উপস্থিত ছিলেন।
প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন,সরকার মিঠাপানির ডিমওয়ালা মা মাছ সংরক্ষণের জন্য আগামীতে প্রতিটি এলাকায় মাছের অভয়াশ্রম তৈরি করবে। যাতে ডিমওয়ালা মাছগুলো সংরক্ষণ করা যায়।