1. admin@auchsangbad.com : admin :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ জুয়েল খানের, ‘ত্যাগী কর্মীদের মূল্যায়নের আশ্বাস’ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ জুয়েল খানের, ‘ত্যাগী কর্মীদের মূল্যায়নের আশ্বাস’

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

মেহেদী হাসান, নিজস্ব প্রতিনিধিঃ
সাবেক যুগ্ম আহবায়ক, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেতা জুয়েল খান জানিয়েছেন, সম্প্রতি তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা এবং তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়।জুয়েল খানের ভাষ্য অনুযায়ী, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন করতে গিয়ে তিনি পুলিশের নির্যাতনের শিকার হন এবং দুই দফায় কারাবরণ করেন। এছাড়া দীর্ঘ ১১ বছর নিজ জন্মস্থান হাতিয়ার বাইরে থাকতে হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এসব ত্যাগের পরও তিনি টানা তৃতীয়বারের মতো ছাত্রদলের পদ থেকে বঞ্চিত হন। সর্বশেষ গত ২ মে ঘোষিত ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতেও তার নাম না থাকায় তিনি হতাশা প্রকাশ করলেও আশা করেছিলেন, দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একদিন তার অবদানের মূল্যায়ন করবেন।জুয়েল খান জানান, সেই প্রত্যাশারই প্রতিফলন ঘটেছে সম্প্রতি। তিনি বলেন, গতকাল দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে নিজ কার্যালয়ে তাকে আমন্ত্রণ জানান। সেখানে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী তার রাজনৈতিক জীবন, রাজপথের সংগ্রাম এবং তৃণমূলের নেতাকর্মীদের হতাশা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন।সাক্ষাৎ শেষে জুয়েল খান দাবি করেন, প্রধানমন্ত্রী তাকে আশ্বস্ত করে বলেছেন যে, তিনি দলীয় পরিস্থিতি সম্পর্কে অবগত রয়েছেন, সবকিছু পর্যবেক্ষণ করছেন এবং যথাসময়ে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবেগঘন প্রতিক্রিয়ায় জুয়েল খান বলেন, একটি রাজনৈতিক সংগঠনের প্রকৃত শক্তি তার তৃণমূলের ত্যাগী, নিবেদিতপ্রাণ ও পরিশ্রমী কর্মীরা। কঠিন সময়ে যারা আদর্শকে ধারণ করে রাজপথে অবিচল থাকেন, তাদের অবদানই সংগঠনের ভিত্তিকে সুদৃঢ় করে।তিনি আরও বলেন, “আমার দীর্ঘদিনের শ্রম, ত্যাগ ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সাক্ষাতের সুযোগ দিয়েছেন। এটি শুধু আমার ব্যক্তিগত সম্মান নয়, বরং তৃণমূলের সকল নিবেদিত কর্মীর জন্য একটি অনুপ্রেরণার বার্তা।”জুয়েল খান আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও প্রধানমন্ত্রী তৃণমূলের ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীদের খোঁজখবর রাখবেন, তাদের যথাযথ মূল্যায়ন করবেন এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সম্পৃক্ত রাখবেন।তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জনগণের কল্যাণে কাজ করার তাওফিক কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন। একই সঙ্গে জীবনের এই স্মরণীয় মুহূর্তের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও গভীর শ্রদ্ধা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!