1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে রাজধানীর বাড্ডায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করেছে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশন (WHRV)।

বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ রাজধানীর বাড্ডা গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্যসেবা ক্যাম্পে আগত রোগীদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা পরামর্শ, সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ বিতরণসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়েছে। মানবিক এই উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করছে ফারজী হাসপাতাল লিমিটেড ও ডেন্টাল অ্যান্ড ক্যান্সার কেয়ার সেন্টার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান ডা. এম. মোজার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মো. হাফিজুর রহমান রাব্বী, প্রতিষ্ঠাতা মো. শাহাবুদ্দিন এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য সচিব মো. ফিরোজ আলম সুমন। এছাড়াও সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিশিষ্টজনরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের বাড্ডা থানা শাখার সভাপতি মো. তৌফিকুর রহমান তানভীর। অনুষ্ঠান পরিচালনা করেন বাড্ডা থানা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আজগর আলী।

ডা. এম. মোজার হোসেন বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশন নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও থানা পর্যায়ে এ ধরনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন অব্যাহত থাকবে। তিনি সংগঠনের সকল শাখাকে নিজ নিজ এলাকায় মানবিক সেবামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, অনেক নিম্নআয়ের মানুষ আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন না। তাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ওষুধ ও চিকিৎসা পরামর্শের সুযোগ সৃষ্টি করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের পক্ষ থেকে সকল মানবাধিকারকর্মী, সমাজসেবী, জনপ্রতিনিধি, শুভানুধ্যায়ী এবং স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যসেবা ক্যাম্পে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। সংগঠনটি বিশ্বাস করে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে এ উদ্যোগ ইতিবাচক অবদান রাখবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!