
সুমন ভট্টাচার্য
ময়মনসিংহের অন্যতম বিনোদনকেন্দ্র শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্ক পরিদর্শন করেছেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবীর সরকার এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনুজ্জামান রোকন,মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ।বুধবার (২২ জুলাই) সকালে তারা পার্কের সার্বিক পরিবেশ, পরিচ্ছন্নতা, নান্দনিকতা এবং দর্শনার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। পরিদর্শনকালে পার্কের সৌন্দর্যবর্ধন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং এটিকে আরও নাগরিকবান্ধব বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।এ সময় পার্কের রক্ষণাবেক্ষণ কার্যক্রম আরও গতিশীল করা, সৌন্দর্য বৃদ্ধি এবং দর্শনার্থীদের জন্য উন্নত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
পরিদর্শনকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।