1. admin@auchsangbad.com : admin :
সিরাজগঞ্জে বন্যা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি: জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি বিশেষ সভা অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

সিরাজগঞ্জে বন্যা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি: জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি বিশেষ সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৯৯ বার পঠিত

মাহমুদুল আলম চৌধুরীঃসিরাজগঞ্জ প্রতিনিধি,

আসন্ন বন্যা পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিশ্চিত করতে সিরাজগঞ্জ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খান, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোখলেসুর রহমান, ডিএসবি পুলিশের পরিদর্শক মো. শফিকুল ইসলাম, সরকারি প্রকৌশলী মোহাম্মদ জুলফিকার আলী, উপ-পরিচালক মোহাম্মদ আলী, বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহমুদুল আলম, সাংবাদিক হীরক জয়ন্তীসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এছাড়া ভার্চুয়াল মাধ্যমে সভায় যুক্ত হন রায়গঞ্জ, তাড়াশ, উল্লাপাড়া, শাহজাদপুর, কামারখন্দ, বেলকুচি ও চৌহালী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট উপজেলা পর্যায়ের কর্মকর্তারা।সভায় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম প্রতিটি উপজেলার সার্বিক বন্যা প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, উদ্ধার কার্যক্রমে সংশ্লিষ্টদের সতর্ক থাকা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

ভার্চুয়াল সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তারা জানান, সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় তাদের নিজ নিজ উপজেলায় পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জরুরি ত্রাণ বিতরণের জন্য নগদ অর্থ, শুকনো খাবার, জিআর (GR) চাল, গবাদিপশুর খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী মজুত রাখা হয়েছে। একই সঙ্গে বন্যাকবলিত মানুষের জন্য আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, উদ্ধার সরঞ্জাম সচল রাখা এবং সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবক দলকে প্রস্তুত রাখার বিষয়েও তারা জেলা প্রশাসককে অবহিত করেন।

সভায় সদর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোস্তফা জামান জানান, জেলার জন্য বর্তমানে ৫৫৫ বান্ডিল ঢেউটিন মজুদ রয়েছে। প্রয়োজনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে দ্রুত এসব সহায়তা বিতরণ করা হবে। পাশাপাশি অন্যান্য ত্রাণসামগ্রীও পর্যাপ্ত পরিমাণে সংরক্ষণ করা হয়েছে।

সভায় জেলা প্রশাসক বলেন, সম্ভাব্য বন্যা পরিস্থিতিতে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই। সরকারি সব দপ্তর, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে দুর্যোগের সময় মানুষের জানমাল রক্ষা এবং দ্রুত ত্রাণ সহায়তা নিশ্চিত করা যায়।

জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এই জরুরি সভায় সার্বিক প্রস্তুতি পর্যালোচনা শেষে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সার্বক্ষণিক সতর্ক অবস্থায় থেকে জনগণের পাশে থাকার নির্দেশনা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!