1. admin@auchsangbad.com : admin :
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিনাজপুরে শিক্ষার্থীদের দীর্ঘ প্রায় ৪ ঘন্টা সড়ক অবরোধ, যাত্রিদের দুর্ভোগ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিনাজপুরে শিক্ষার্থীদের দীর্ঘ প্রায় ৪ ঘন্টা সড়ক অবরোধ, যাত্রিদের দুর্ভোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৯৮ বার পঠিত

মােঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে দিনাজপুরেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করা হয়েছে এমন অভিযোগ তুলে শিক্ষার্থীরা এই অবরোধ কর্মসূচি পালন করে। পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেয়।

মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) বেলা সাড়ে ১২টায় পরীক্ষার্থীরা রাস্তায় বের হয়ে বিক্ষোভ করে। পরে দিনাজপুর জেলা শহরের ফুলবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন রেল ক্রসিং এলাকায় রাস্তা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। অবরোধে দিনাজপুর সরকারি কলেজ, সরকারি সিটি কলেজসহ শহরের বিভিন্ন কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির (এইচএসসি) শিক্ষার্থীরা অংশ নেয়। সড়ক অবরোধে কারণে উভয় পাশে যাত্রাবাহী বাসসহ সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আর এতে গোটা শহরে তিব্র যানজটের সৃষ্টি হয় ও এতে যাত্রীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।

অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা “তুমি কে আমি কে-ফার্মের মুরগি ফার্মের মুরগি” স্লোগানসহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এসময়নতারা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিও জানান।

আন্দোনরত শিক্ষার্থীরা জানায়, তিন দফা দাবিতে তাদের এই কর্মসূচি। দাবিগুলো হলো, দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে গতকাল সোমবার যেসব পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনার পর পর দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূর নবী ঘটনাস্থলে উপস্থিত হন। শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর বিকেল পৌনে ৫টার সময় শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, গত ১৩ জুলাই রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষামন্ত্রীর ফোনালাপের ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলতে শোনা যায়। এই শব্দটি সামাজিক যোগাযোগমাধ্যমের ছড়িয়ে পড়লে আলোচনার ঝড় উঠে। মন্তব্যটি শিক্ষার্থীর কাছে অবমাননাকর বলে মনে হয়। এ কারণে মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) সকাল থেকে রাজধানী ঢাকার সায়েন্সল্যাব, শাহবাগ, উত্তরাসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। তারই অংশ হিসেবে শিক্ষার্থীরা দিনাজপুরে এই অবরোধ কর্মসূচি পালন করে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!