
অভি খান, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— আফিয়া মোবাশশিরা (ট্যালেন্টপুল),তাসফিয়া তাবাসসুম (সাধারণ গ্রেড) এবং শাহরিয়ার সুলতানা অন্নি (সাধারণ গ্রেড)।
এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রওশন ইয়ারা বেগম-এর দক্ষ নেতৃত্ব, আন্তরিক প্রচেষ্টা এবং শিক্ষক-অভিভাবকদের সম্মিলিত সহযোগিতায় এই গৌরবময় অর্জন সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
এ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রওশন ইয়ারা বেগম,সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ,বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়েছে।