1. admin@auchsangbad.com : admin :
কোম্পানীগঞ্জে ভোক্তা অধিকার রক্ষায় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সিআরবি কমিটির সৌজন্য সাক্ষাৎ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কোম্পানীগঞ্জে ভোক্তা অধিকার রক্ষায় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সিআরবি কমিটির সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৮৪ বার পঠিত

আব্দুল আউয়াল,নোয়াখালী জেলা প্রতিনিধি.

ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজার মনিটরিং জোরদার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার ব্যবস্থাপনা আরও কার্যকর করার লক্ষ্যে কাউন্সিল অব কনজিউমার রাইটস (সিআরবি) কোম্পানীগঞ্জ উপজেলা কমিটি স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে। এ সময় ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করে পৃথকভাবে স্মারকলিপি প্রদান করা হয়।
সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে সিআরবি কোম্পানীগঞ্জ উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় উপজেলার বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের যৌক্তিক মূল্য নিশ্চিতকরণ, কৃত্রিম সংকট প্রতিরোধ এবং নিয়মিত বাজার তদারকির বিষয়ে আলোচনা হয়।পরে কমিটির প্রতিনিধিরা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেমের সঙ্গে সাক্ষাৎ করে বাজারে ওজনে কারচুপি, ভেজাল পণ্য বিক্রি ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহবান জানান। এ সময় তিনি বলেন, সাধারণ মানুষের ভোক্তা অধিকার ক্ষুণ্ন হয়—এমন কোনো অনিয়মের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে এবং বাজার মনিটরিং কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।এ ছাড়া কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল হাকিমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাজারের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং চাঁদাবাজি ও ক্রেতা-বিক্রেতা হয়রানি প্রতিরোধের বিষয়ে আলোচনা করা হয়। ওসি সিআরবির জনসচেতনতামূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে বাজারের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় বাজারে নিয়মিত তদারকি, অতিরিক্ত মূল্য আদায় ও মজুদদারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, ওজনে কারচুপি প্রতিরোধ, ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার রক্ষায় প্রশাসন ও সিআরবির সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।সৌজন্য সাক্ষাৎ শেষে সিআরবি কোম্পানীগঞ্জ উপজেলা কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। প্রশাসনের কর্মকর্তারা ভোক্তা অধিকার রক্ষায় সিআরবির জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সমন্বয়ের মাধ্যমে মাঠপর্যায়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!