1. admin@auchsangbad.com : admin :
‎কেন্দুয়ায় লোকজ সাহিত্য আসরের শুভ উদ্বোধন - আউচ সংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হাসপাতালে অনিয়ম-অবহেলা বরদাশত করা হবে না: এমপি জালাল উদ্দীন তৃতীয় বর্ষে পদার্পণ করলো জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “উজ্জ্বল বাংলাদেশ” তিন বছর পর বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো সিজারিয়ান অপারেশন ইটনায় পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও নারীদের পিটিয়ে জখম ময়মনসিংহে মুসলিম হ্যান্ডসের ৫০০ নলকূপ স্থাপন প্রকল্পের সফল সমাপ্তি, হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত শিশুদের অপুষ্টি প্রতিরোধ এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ -রুকন মা ও মেয়ের এসএসসি পাসের ব্যবধান ৭ বছর! বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রের সেই জালিয়াতি ঢাকতে সাংবাদিককে মধ্যরাতে বিএনপি নেতার হুমকি একদিনে দু’দফা ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ..ঘনঘন কম্পনে বাড়ছে শঙ্কা, প্রয়োজন প্রস্তুতি ও রাষ্ট্রীয় পদক্ষেপ। পরকীয়ার পেছনে কার দায়- ব্যক্তির, নাকি ভেঙ্গে পড়া সম্পর্কের? হোসেনপুরে ​মির্জা আব্বাসের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পরিচিতি কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ‎কেন্দুয়ায় লোকজ সাহিত্য আসরের শুভ উদ্বোধন ময়মনসিংহে বাসে অভিযান, ৫ হাজার ৪১ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার চৌদ্দগ্রাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে আলোচনায় মাষ্টার জয়নাল ময়মনসিংহে নতুন বিভাগীয় কমিশনার হিসেবে এস. এম. হুমায়ুন কবির সরকার বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে ময়মনসিংহে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম আজও মানুষের অনুপ্রেরণার উৎস: ফরিদপুরে শামা ওবায়েদ কিশোরগঞ্জে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি: রফরফ পরিবহনকে জরিমানা, যাত্রীদের টাকা ফেরত ময়মনসিংহে পিকআপ-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হোসেনপুরে ‎আকস্মিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ফরিদপুরে ভ্যানচালককে মারধরের জেরে দু’পক্ষের সংঘর্ষ: আহত ১০, বাড়িঘর ভাঙচুর হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে নগদ অর্থ ও চাল তুলে দেন ইউএনও

‎কেন্দুয়ায় লোকজ সাহিত্য আসরের শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৬৪ বার পঠিত

মোঃ মহিউদ্দিন সরকারঃ প্রতিনিধিঃ কেন্দুয়া (নেত্রকোনা)

‎নেত্রকোণার কেন্দুয়ায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে কেন্দুয়া লোকজ সাহিত্য আসর।এ উপলক্ষে শুক্রবার (১২ জুন) বিকেলে কেন্দুয়া প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা।অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল “লোকজ সংস্কৃতির রাজধানী কেন্দুয়া”। বক্তারা বলেন, কেন্দুয়ার রয়েছে সমৃদ্ধ লোকজ সাহিত্য, পালাগান,কীর্তন,বাউল ও গ্রামীণ সংস্কৃতির দীর্ঘ ঐতিহ্য। এই ঐতিহ্য সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।তিনি তার বক্তব্যে বলেন,একটি জাতির ইতিহাস,সংস্কৃতি ও ঐতিহ্যই তার প্রকৃত পরিচয় বহন করে।কেন্দুয়ার লোকজ সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে সংরক্ষণ ও বিকাশে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরী, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ, কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁইয়া, কেন্দুয়া উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভূঁইয়া মজনু আলোচনায় অংশ নেন নেত্রকোণা সাহিত্য সমাজের সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মো. এনামুল হক বাবুল,পালা নাট্যকার ও সাংবাদিক রাখাল বিশ্বাস এবং কেন্দুয়া প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দিল-বাহার খান।সভায় সভাপতিত্ব করেন কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আহ্বায়ক ও কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম এবং কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি ও চারণ সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা।বক্তারা কেন্দুয়ার লোকজ ঐতিহ্য সংরক্ষণ, গবেষণা ও চর্চা বৃদ্ধির লক্ষ্যে ‘কেন্দুয়া লোকজ সাহিত্য আসর’-এর সফলতা কামনা করেন। আলোচনা শেষে সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।অনুষ্ঠানে সাহিত্যিক, কবি, সাংবাদিক, শিক্ষক, সংস্কৃতিকর্মী, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। নতুন এই সংগঠনের মাধ্যমে কেন্দুয়ার সমৃদ্ধ লোকজ সাহিত্য ও সংস্কৃতির ধারাকে আরও সুসংগঠিতভাবে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!