মোঃ মহিউদ্দিন সরকারঃ প্রতিনিধিঃ কেন্দুয়া (নেত্রকোনা)
নেত্রকোণার কেন্দুয়ায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে কেন্দুয়া লোকজ সাহিত্য আসর।এ উপলক্ষে শুক্রবার (১২ জুন) বিকেলে কেন্দুয়া প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা।অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল “লোকজ সংস্কৃতির রাজধানী কেন্দুয়া”। বক্তারা বলেন, কেন্দুয়ার রয়েছে সমৃদ্ধ লোকজ সাহিত্য, পালাগান,কীর্তন,বাউল ও গ্রামীণ সংস্কৃতির দীর্ঘ ঐতিহ্য। এই ঐতিহ্য সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।তিনি তার বক্তব্যে বলেন,একটি জাতির ইতিহাস,সংস্কৃতি ও ঐতিহ্যই তার প্রকৃত পরিচয় বহন করে।কেন্দুয়ার লোকজ সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে সংরক্ষণ ও বিকাশে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরী, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ, কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁইয়া, কেন্দুয়া উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভূঁইয়া মজনু আলোচনায় অংশ নেন নেত্রকোণা সাহিত্য সমাজের সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মো. এনামুল হক বাবুল,পালা নাট্যকার ও সাংবাদিক রাখাল বিশ্বাস এবং কেন্দুয়া প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দিল-বাহার খান।সভায় সভাপতিত্ব করেন কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আহ্বায়ক ও কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম এবং কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি ও চারণ সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা।বক্তারা কেন্দুয়ার লোকজ ঐতিহ্য সংরক্ষণ, গবেষণা ও চর্চা বৃদ্ধির লক্ষ্যে ‘কেন্দুয়া লোকজ সাহিত্য আসর’-এর সফলতা কামনা করেন। আলোচনা শেষে সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।অনুষ্ঠানে সাহিত্যিক, কবি, সাংবাদিক, শিক্ষক, সংস্কৃতিকর্মী, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। নতুন এই সংগঠনের মাধ্যমে কেন্দুয়ার সমৃদ্ধ লোকজ সাহিত্য ও সংস্কৃতির ধারাকে আরও সুসংগঠিতভাবে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com