1. admin@auchsangbad.com : admin :
ভৈরবে পঞ্চবটীর কাঠের পুল এলাকায় খাল ভরাটের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ভৈরবে পঞ্চবটীর কাঠের পুল এলাকায় খাল ভরাটের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১০৩ বার পঠিত

শাহিন আলম, ভৈরব (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পৌর শহরের পঞ্চবটি গ্রামের কাঠের পুল এলাকায় অবৈধভাবে খাল ভরাটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নেতৃত্বে দীর্ঘদিন ধরে খালের অংশবিশেষে বালু ভরাটের কার্যক্রম চলছে, যা পরিবেশ ও জলাবদ্ধতার ঝুঁকি তৈরি করতে পারে।স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরবপুরের সাতমুখী বিল, কমলপুরের বাল্লা বিল, জগন্নাথপুর, লক্ষীপুর, আমলাপাড়া ও পঞ্চবটি গ্রামের পানি দীর্ঘদিন ধরে এই খালের মাধ্যমে মেঘনা ও ব্রহ্মপুত্র নদীতে প্রবাহিত হতো। এলাকাবাসীর দাবি, খাল ভরাট অব্যাহত থাকলে পানি নিষ্কাশনে মারাত্মক সমস্যা দেখা দিতে পারে।অভিযোগে বলা হয়েছে, পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের বিএনপি সভাপতি উমর মোহাম্মদ অপু, জনসেবা বালি প্রকল্পের কর্ণধার, জনসেবা সঞ্চয় ঋণ দান সমবায় সমিতির চেয়ারম্যান ও বিএনপির প্রভাব শালী নেতা ফারুক আহমেদ, উপজেলা তাতী দলের যুগ্ম আহ্বায়ক নাদীম, বিএনপির নেতা শাহিনসহ কয়েকজনের নেতৃত্বে খাল ভরাটের কার্যক্রম পরিচালিত হচ্ছে।এ বিষয়ে কালা মিয়া অভিযোগ করে বলেন, “আমার মাছ চাষের বিলে জোরপূর্বক মাটি ভরাট করা হয়েছে। আমাকে টাকার জন্য জনসমক্ষে অপমান করা হয়। এমনকি টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পরে বাধ্য হয়ে আমি এক লাখ টাকা প্রদান করি। আমি সরকারের কাছে এর বিচার চাই।”অন্যদিকে, স্থানীয় বাসিন্দা কাদির মিয়া বলেন, “আমি আমার নিজস্ব জমি ভরাট করেছি। আগে এখানে মাছ চাষ করতাম, এখন প্রয়োজন অনুযায়ী বালু ভরাট করেছি।” তবে জমির শ্রেণি পরিবর্তনের অনুমোদনের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সুনির্দিষ্ট উত্তর দেননি।
অভিযুক্ত ফারুক মিয়া বলেন, “ড্রেজার মালিক মামুন, উমর মোহাম্মদ অপু, নাদীম, শাহিন ও আমি মিলে খালের প্রায় ৩০ শতাংশ জায়গা ভরাট করেছি। বাকি ৭০ শতাংশ জলাশয় হিসেবে রাখা হয়েছে।”পৌর ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সহ-সভাপতি আক্তারুজ্জামান অভিযোগ করে বলেন, “হিন্দু সম্প্রদায়সহ এলাকার অসহায় মানুষের জলাশয় জমি জোরপূর্বকভাবে দখলের চেষ্টা চলছে। বালুর টাকা না দিলে জমি দখলেরও হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি পূর্বে প্রশাসনকে অবগত করা হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।”এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশিদ বলেন, “অভিযোগের বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”এলাকার সচেতন নাগরিকরা দাবি করছেন যেখানে বর্তমান সরকার খাল খননে কাজ করছেন আর এখানে চলছে অবৈধ ভাবে ভরাট। এই বিষয়ে প্রসাশন এখনি ব্যবস্থা না নিলে আমারা ভবিষ্যতে জলাবদ্ধতা স্বীকার হবো।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!