1. admin@auchsangbad.com : admin :
কিশোরগঞ্জের হাওরে ধান কাটতে গিয়ে নৌকা ডুবিতে এক শ্রমিক নিখোঁজ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কিশোরগঞ্জের হাওরে ধান কাটতে গিয়ে নৌকা ডুবিতে এক শ্রমিক নিখোঁজ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৩৪ বার পঠিত

মোঃ মিজানুর রহমান,কিশোরগঞ্জ প্রতিনিধি.

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার হাওরে ধান কাটতে গিয়ে নৌকা ডুবে ইমান মিয়া (২৯) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।

বুধবার (১৩ মে) দুপুর ২টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের নূরপুর এলাকার হাওরে এ ঘটনা ঘটে। নিখোঁজ ইমান মিয়া উপজেলার আদমপুর ইউনিয়নের নূরপুর এলাকার আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে,বোরো মৌসুমের ধান কাটার কাজে বুধবার সকালে নূরপুর হাওরে যান চারজন শ্রমিক। তারা স্থানীয় জাকারিয়া নামের এক কৃষকের জমির ধান কাটছিলেন। দুপুরের দিকে হঠাৎ করে হাওরে বৈরী আবহাওয়া সৃষ্টি হয়। শুরু হয় দমকা হাওয়া ও ঝড়-বৃষ্টি। এ অবস্থায় শ্রমিকরা দ্রুত নৌকাযোগে বাড়ির উদ্দেশে রওনা দেন।

পথিমধ্যে প্রবল বাতাস ও উত্তাল পানির তোড়ে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা অন্য তিন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ইমান মিয়া নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধারে হাওরে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয়দের ভাষ্য, ইমান মিয়া অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। তিনি ও তার বাবা মানুষের জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। একমাত্র উপার্জনক্ষম সদস্য নিখোঁজ হওয়ায় পরিবারটিতে শোক ও উদ্বেগ নেমে এসেছে।

আদমপুর ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোছা. ওরোনা বিষয়টি খোলা কাগজকে নিশ্চিত করে বলেন, ‘হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে শ্রমিকরা নৌকা নিয়ে ফিরছিলেন। পথে নৌকা ডুবে যায়। তিনজন বাঁচলেও ইমান মিয়া নিখোঁজ রয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।’

এ বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, ‘হাওরে ধান কাটতে গিয়ে এক শ্রমিক নিখোঁজ হওয়ার খবর স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকাটি দুর্গম হওয়ায় উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হচ্ছে।’

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!