1. admin@auchsangbad.com : admin :
ফরিদপুরে জিয়া মল্লিকের মুক্তির দাবিতে মানববন্ধন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ফরিদপুরে জিয়া মল্লিকের মুক্তির দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১২৪ বার পঠিত

নাজিম বকাউল,ফরিদপুর প্রতিনিধি.

ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বড় মাধবপুর নতুন বাজার এলাকায় ছেলে-মেয়ের পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে নিরীহ পরিবারের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১২ মে ) বিকেলে এলাকাবাসী ও সচেতন নাগরিকবৃন্দের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে নির্দোষ মোহাম্মদ জিয়া মল্লিকের নিঃশর্ত মুক্তি এবং দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।এ সময় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা মানববন্ধনে অভিযোগ করেন,একটি পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে জিয়া মল্লিকের পরিবার সহ আত্মীয়-স্বজনকে হয়রানি করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়,মোহাম্মদ জিয়া মল্লিকের ছেলে জিহাদ মল্লিক এবং রাশেদুল ইসলাম মিঠুর মেয়ে মুক্তা আক্তার ভালোবাসার সম্পর্কের কারণে বাড়ি ছেড়ে চলে যান। এ ঘটনাকে কেন্দ্র করে মুক্তা আক্তারের মাতা সাফিয়া বেগমের একটি মামলা দায়ের করলে পুলিশ জিহাদ মল্লিকের পিতা মোহাম্মদ জিয়া মল্লিককে গ্রেফতার করে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন,ছেলে-মেয়ের ব্যক্তিগত সিদ্ধান্তের দায় পরিবারের অন্য সদস্যদের ওপর চাপিয়ে দেওয়া অন্যায়। তারা দাবি করেন,মোহাম্মদ জিয়া মল্লিক নির্দোষ এবং তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে।

এলাকাবাসী প্রশাসনের প্রতি বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে দ্রুত মোহাম্মদ জিয়া মল্লিকের মুক্তি নিশ্চিত করার আহবান জানান। মানববন্ধন চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!