1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ১১তম সভা অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ময়মনসিংহে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ১১তম সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৮৬ বার পঠিত

সুমন ভট্টাচার্য ময়মনসিংহ

ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ১১তম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফারাহ্ শাম্মী।সভায় রেঞ্জ ডিআইজি, বিভাগীয় সমাজসেবা কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এবং বিভিন্ন এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন। এর মধ্যে সেবা ফাউন্ডেশন, উন্নয়ন সংঘ ও World Vision-এর প্রতিনিধিরাও অংশ নেন।
সভায় জানানো হয়, ২০২৪-২৫ অর্থবছরে ময়মনসিংহ অঞ্চল থেকে ১২১ জন শিশু শ্রমিককে বিভিন্ন ধরনের শ্রম থেকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া চলতি অর্থবছরের এপ্রিল ২০২৬ পর্যন্ত মোট ১৩৫ জন শিশু শ্রমিক শনাক্ত ও নিরসন করা হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ জেলায় ১২২ জন এবং নেত্রকোনা জেলায় ১৩ জন শিশু রয়েছে।এসময় জানানো হয়, জামালপুর সদর উপজেলার তুলশীরচর ও লক্ষ্মীরচর ইউনিয়নকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করা হয়েছে। শিশুশ্রম নিরসনে নিয়মিত পরিদর্শন, বিশেষ অভিযান, উদ্বুদ্ধকরণ কার্যক্রম ও আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে বলেও সভায় উল্লেখ করা হয়।সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, “যে শিশু সে পড়াশোনা করবে, এর বাইরে কোনো শ্রমঘন কাজে তাকে যুক্ত করা উচিত নয়।” তিনি সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, বিচ্ছিন্ন তথ্য উপস্থাপনের পরিবর্তে একটি শিশুকে কেন্দ্র করে তার পরিবারসহ আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করতে হবে। তিনি যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তরসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা কার্যক্রমকে কাজে লাগিয়ে শিশুশ্রমে জড়িত পরিবারের জীবনমান উন্নয়নের আহবান জানান।তিনি আরও বলেন, অনেক বাসাবাড়িতে ১৪ বছরের কম বয়সী শিশুকে শ্রমে নিয়োজিত থাকতে দেখা যায়। শিশুশ্রম নিরসনে প্রয়োজনে সরকারের টোল-ফ্রি শ্রমিক হেল্পলাইন ১৬৩৫৭ নম্বরে অভিযোগ জানানোর আহবান জানান তিনি। পাশাপাশি সরকারি জনবান্ধব সেবাগুলো অধিক প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!