
“প্রেস বিজ্ঞপ্তি ”
আজ ৯ মে ২০২৬ রোজ, শনিবার দিনব্যাপী জাতীয় দৈনিক “দৈনিক স্বদেশ বিচিত্রা”পত্রিকা আয়োজিত প্রতিনিধি সম্মেলন ও সাংবাদিকতা প্রশিক্ষন কর্মশালা ২০২৬, অনুষ্ঠিত হয়।ঢাকার পুরানা পল্টন মোড়
ট্রপিকানা টাওয়ার(৫ম তলা, ফেনী সমিতির অফিস) ৪৫ তোপখানা রোডে। অনুষ্ঠানের প্রথম পর্বে সাংবাদিকতা প্রশিক্ষন কর্মশালা সকাল ১০ টা থেকে দুপুর ১ টায় শেষ হয়। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস,গ্রীন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক চেয়ারপারসন ড.মোঃ অলিউর রহমান,প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর সাবেক পরিচালক মিজানুর রহমান গ্রামসি। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজের প্রেসিডেন্ট ড. মোস্তফা নওশাদ জাকি।দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক অশোক কুমার ধর এর সভাপতিত্বে,অনুষ্ঠানের আয়োজন কমিটির আহবায়ক নাসির উদ্দিন মিলনের সঞ্চালনায় এবং আয়োজন কমিটির সদস্য সচিব আজগর হোসেন,সি.যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন,যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম মিরন,ও সদস্য মোশারফ হোসেন প্রধানিয়া,মুক্তা, ঝরনা,দীপঙ্কর ও আসিফ সহ সকলের সার্বিক সহযোগিতায় মনোরম পরিবেশে প্রথম পর্বের সমাপ্তি ঘটে।
পরবর্তীতে দুপুরের খাবার ও নামাজের জন্য দুই ঘন্টা বিরতির পর দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয়।সকালের ন্যায় পত্রিকার সম্পাদক অশোক কুমার ধর এর সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিকাল ৩ টায় শুরু হয়ে রাত ৯ টায় শেষ হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইসরাক হোসেন।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের পেশ সচিব
আবু আবদুল্লাহ এম ছালেহ (ছলেহ শিবলী) সহ আরো অনেকে।অনুষ্ঠানে সাংবাদিকদের পাওয়া না পাওয়া,সফলতা ব্যর্থতা নিয়ে আলোচনা করা হয। পরে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় পর্বের সমাপ্তি ঘটে।