
অভি খান চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বারাইশ গ্রামে প্রবাসীর বাড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। গত ২৪ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের সময় এ ঘটনা ঘটে।অভিযোগ সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা গাজী খলিল এর বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকার সুযোগে একদল সন্ত্রাসী হামলা চালায়। এ সময় গাজী খলিল এর সহধর্মিণী খাদিজা বেগম মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করার চেষ্টা করলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে।একপর্যায়ে অভিযুক্ত সৈয়দ আহম্মদ তার হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। খাদিজা বেগম মোবাইল না দেওয়ায় তাকে শক্ত লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।স্থানীয়দের অভিযোগ, এ ঘটনায় সৈয়দ আহম্মদের সঙ্গে তার আরও কয়েকজন ভাই— আলি আহম্মদ, মাসুম ও আরিফ—জড়িত ছিলেন। এছাড়া ঘটনাস্থলে আরও প্রায় ১০ থেকে ১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি উপস্থিত ছিলেন বলে জানা যায়।ভুক্তভোগী পরিবারের দাবি, হামলার পর রাতে খাদিজা বেগমকে চিকিৎসকের কাছে যেতে বাধা দেওয়া হয়। একই সঙ্গে হামলাকারীরা হুমকি দেয়, এ ঘটনায় থানায় অভিযোগ করলে তাদের প্রাণনাশ করা হবে।
এ ঘটনায় সৌদি প্রবাসী গাজী খলিল দোষীদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচার দাবি করেছেন।