1. admin@auchsangbad.com : admin :
কটিয়াদীতে একই আসরে কিছু সময়ের ব্যবধানে এক মেয়ের ২ বিয়ে - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কটিয়াদীতে একই আসরে কিছু সময়ের ব্যবধানে এক মেয়ের ২ বিয়ে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১২৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক.

কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি বিয়ের আসরে নাটকীয় ঘটনা ঘটেছে। পারিবারিক আয়োজনে প্রবাস ফেরত এক যুবকের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার মাত্র দুই ঘণ্টা পর তাঁকে তালাক দিয়ে নিজের প্রেমিককে বিয়ে করেছেন এক কলেজছাত্রী। গত শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার আচমিতা ইউনিয়নের গনেরগাঁও গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা গেছে,শুক্রবার রাতে গনেরগাঁও চন্তিপাড়া গ্রামের মেনু মিয়ার মেয়ে কলেজ ছাত্রীর সঙ্গে পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার কলাদিয়া গ্রামের সৌদি আরব প্রবাসী হৃদয় মিয়ার বিয়ের দিন ধার্য ছিল। রাত ১১টার দিকে শতাধিক বরযাত্রী নিয়ে কনের বাড়িতে উপস্থিত হন বর। ৬ লাখ টাকা দেনমোহরে বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হয়।

​বিয়ের পর যখন বরযাত্রীদের আপ্যায়ন করা হচ্ছিল,ঠিক তখন মোটরসাইকেলে করে বিয়ে বাড়িতে হাজির হন মাসুদ (২৪) নামে এক যুবক। তিনি হোসেনপুর উপজেলার পানান গ্রামের বাসিন্দা। মাসুদ দাবি করেন,কনের সঙ্গে তাঁর দীর্ঘ দুই বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। প্রমাণ হিসেবে তিনি মোবাইলে থাকা কিছু ছবিও দেখান।

​উপস্থিত স্বজনরা শুরুতে মাসুদকে চলে যেতে বলেন। এতে রাজি না হওয়ায় তাঁকে মারধর করা হয়।পরে স্থানীয় সংবাদকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে এবং বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হলে কনে জানান,তিনি মাসুদের সঙ্গেই সংসার করতে চান।

​বিষয়টি নিয়ে কনে ও বরের দুই পরিবারের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। উদ্ভূত পরিস্থিতিতে কনে তাঁর নববিবাহিত স্বামী হৃদয়কে তাৎক্ষণিকভাবে তালাক দেন। এরপর হৃদয় ও তাঁর পরিবার বিয়ের স্বর্ণালঙ্কার ও অন্যান্য উপঢৌকন নিয়ে সেখান থেকে ফিরে যান।একই আসরে রাত সাড়ে তিনটার দিকে ৪ লাখ টাকা দেনমোহরে প্রেমিক মাসুদের সঙ্গে ওই ছাত্রীর পুনরায় বিয়ে পড়ানো হয়। শনিবার (১৮ এপ্রিল) সকালে মাসুদ তাঁর নবপরিণীতা স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে চলে যান।

​এ বিষয়ে কনে জানান,পরিবারের চাপে পড়ে তিনি প্রবাসীকে বিয়ে করতে রাজি হয়েছিলেন। তবে ভালোবাসা জয়ী হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

​আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,স্থানীয়ভাবে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়েছে এবং কনে তাঁর পছন্দের মানুষের কাছেই ফিরে গেছেন। এই ঘটনাটি বর্তমানে পুরো এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।তাই প্রতিটি অভিভাবক সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে মোবাইল ফোন থেকে দূরে রেখে সন্তানের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিলে এমন ঘটনা ঘটবে না বলে মনে করেন সমাজবাসী।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!