1. admin@auchsangbad.com : admin :
বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৯৮ বার পঠিত

ময়মনসিংহ প্রতিনিধি.

ময়মনসিংহ বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা আজ সোমবার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী,এনডিসি।

সভার শুরুতে দপ্তরগুলোর দাপ্তরিক কাজে ডি-নথির ব্যবহার ও ওয়েবপোর্টাল হালনাগাদকরণ সম্পর্কে জানতে চাওয়া হয়। দপ্তরগুলোর মধ্যে শতকরা কত ভাগ ডি-নথির আওতায় এসেছে সেটা পরবর্তী সভায় উত্থাপনের জন্য বলা হয়। কোনো দপ্তর যদি এখনো ডি-নথিতে না এসে থাকে,দ্রুত আসার জন্য বলা হয়। এ ব্যাপারে আইসিটি শাখায় যোগাযোগের জন্য বলা হয়।

সভায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রতিনিধি জানান,ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধনসহ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে টিম আকারে কাজ করছে সিটি কর্পোরেশন। মশা নিধনে কিছু ভলান্টিয়ারও কাজ করছে। যানজট নিরসন,ফুটপাত দখলমুক্ত, মোবাইল কোর্ট পরিচালনা, টিসিবি কার্যক্রম ইত্যাদি চলমান রয়েছে। প্রেক্ষিতে,নিজ নিজ দপ্তরের আঙ্গিনা পরিষ্কার রাখতে প্রতি সপ্তাহে শনিবার পরিচ্ছন্নতা কাজ করার কথা উল্লেখ করা হয়।

পুলিশ বিভাগের প্রতিনিধি জানান,সমস্যার জায়গাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মকভাবে কাজ করছে। বালক বা বালিকা শিশু যেন নির্যাতিত না হয়,সেদিকে বিশেষ নজর রাখার কথা উল্লেখ করা হয় পুলিশ বিভাগকে।

হামের টিকা প্রয়োগের ব্যাপারে অভিভাবকদের আরো সচেতন ও উদ্বুদ্ধকরণে কাজ করছে। প্রতিদিন টিকাদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা জানান।পাশাপাশি শিশুদেরকে ভিটামিন এ খাওয়ানোর জন্য সর্বসাধারণকে সচেতন করে গড়ে তুলতে তিনি আহবান জানান।

সভায় জেলার সৌন্দর্য বৃদ্ধি ও রক্ষায় সরকারি বিল্ডিংগুলোকে আরো মেরামত ও রং করার বিষয়টি গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তার প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়।

সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর অবৈধভাবে স্থাপিত দোকানপাট উচ্ছেদের কার্যক্রম অব্যাহত রয়েছে। রাস্তায় স্পিডবেকারের বিষয়টিও আমরা বিশেষভাবে নজর দিচ্ছি।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি জানান, ১৩টি প্রকল্পের নির্মানাধীন কাজ চলমান আছে। নির্মাণাধীন কাজের গুণগতমান বজায় রাখতে তারা সর্বোচ্চ সচেষ্ট।

বেশিরভাগ প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে এমন তথ্য দেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা নলকূপ স্থাপনের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন সভাকে। মাত্রাতিরিক্ত আয়রন ও আর্সেনিক রোধে কাজ করছে এ দপ্তর।

অচিরেই জামালপুরে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন হবে বলে এমনটাই উল্লেখ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি। কৃষকের জমিতে পানি সেচের জন্য আরো কিছু জায়গায় সেচ পাম্প বসানো হবে বলে উল্লেখ করেন তিনি।

সভাপতির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, সামনে ঈদুল আযহায় প্রাপ্ত চামড়া শিল্পের প্রতি আমাদের বিশেষভাবে নজর দেওয়া দরকার। চামড়া প্রক্রিয়াকরণে মনোযোগ দেওয়া, সঠিকভাবে সংরক্ষণ করা ও বিভিন্ন দেশে রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। এ শিল্প অনেক মূল্যবান। তাই প্রশিক্ষণ প্রদানপূর্বক পেশাদার জনবল গড়ে তোলা প্রয়োজন। সেজন্য প্রাণিসম্পদ কর্মকর্তার প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন বিভাগীয় কমিশনার। সকল দপ্তরের চলমান কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করতে নির্দেশ প্রদান করেন তিনি।
সভায় বিভাগীয় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান বা তার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!