
সুমন ভট্টাচার্য
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শিবিরুল ইসলামের দিকনির্দেশনায় একটি সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে পুলিশ।অভিযানে নেতৃত্ব দেন এসআই শাফায়েত হোসেন। অভিযানের সময় নগরীর কেওয়াটখালী এলাকা থেকে তিনজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন-মুক্তা,তামান্না ও রুনা।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় এবং উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।কোতোয়ালি মডেল থানার ওসি মোঃ শিবিরুল ইসলাম জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশের কঠোর অবস্থান বজায় থাকবে বলেও তিনি জানান।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।