
জহিরুল ইসলাম কুমিল্লা
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় নবনিযুক্ত চৌদ্দগ্রাম থানা অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়েছে।
সাম্প্রতিক সময়ে চৌদ্দগ্রাম ওয়ার্ড মিডিয়া ক্লাব-এর সাংবাদিকবৃন্দ থানায় গিয়ে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং পারস্পরিক পরিচয় বিনিময় করেন। এ সময় সাংবাদিকরা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গণমাধ্যমের ভূমিকা এবং জনসেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
চৌদ্দগ্রাম থানা অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে। তিনি অপরাধ দমনে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন এবং দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত সাংবাদিকবৃন্দও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। তারা জানান, সমাজের অপরাধ, মাদক ও অনিয়মের বিরুদ্ধে গণমাধ্যম সবসময় সোচ্চার থাকবে।
সাক্ষাৎ শেষে নবাগত ওসির সফলতা কামনা করে সাংবাদিকরা শুভেচ্ছা জ্ঞাপন করেন।