1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
পঙ্গুয়াই খালের কচুরিপানা পরিষ্কারে পানিতে নামলেন এমপি মুহাম্মদুল্লাহ ময়মনসিংহে আওয়ামীলীগ নেতার সভাপতিত্বে বিএনপি নেতার নির্বাচনী মতবিনিময় সভা জেবিএবি জনতা ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটিতে নেতৃত্বে নতুন মুখ প্রগ্রেসিভ লাইফকে আবারও টপ ৫-এ নেওয়ার লক্ষ্য—চলমান সংকট নিরসনে চেয়ারম্যানের আশাবাদ আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে, মরহুম আরাফাত রহমান কোকো’র ৫৭ তম জন্মবার্ষিকীউপলক্ষে আলোচনা সভা। ইসলামী ইন্স্যুরেন্সে সিইও অপসারণে আইডিআরএর তিন চিঠিতে তিন বার্তা গৌরীপুরে বরাদ্দ হরিলুটের অভিযোগ, নেপথ্যে পিআইও আলাল উদ্দিন! রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএসসি’র প্রধান কার্যালয়ের ইঞ্জিনিয়ার আব্দুল মতিন কনফারেন্স রুমে ব্যবসা পর্যালোচনা ও লক্ষ্যমাত্রা নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়। স্লিপার বাস বন্ধ নয়, নিরাপদ ও যুগোপযোগী নীতিমালার মাধ্যমে এগিয়ে নেওয়ার আহবান রূপালী লাইফ ও এভারকেয়ার হাসপাতাল-এর মধ্যে চুক্তি সাক্ষর গুজাদিয়া আব্দুল হেকিম মাধ্যমিক বিদ্যালয়ে রমরমা প্রাইভেট বাণিজ্য: টেস্টে ফেল করানোর হুমকির অভিযোগ স্কুলছাত্রী ধর্ষণ: ফরিদপুরে ৩ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লাইফ বীমার মুখ্য নির্বাহীদের হালনাগাদ তথ্য ও শিক্ষাগত সনদ চেয়েছে- আইডিআরএ জেবিএবির নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকের সোনালী ব্যাংকের এমডির সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের নতুন কমিটি গঠন ‎কেন্দুয়া হুমায়ূন আহমেদের স্বপ্নের শহীদ স্মৃতি বিদ্যাপীঠে শতভাগ সাফল্যের মুকুট ইতালিতে ট্র্যাজেডি: কোম্পানীগঞ্জে নিজ বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি একমাত্র জীবিত স্বজন অয়ন কটিয়াদী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমন উপলক্ষে প্রস্ততিসভা ও আনন্দ মিশিল। দেশের উন্নয়নের স্বার্থে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হবে – পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রংপুরের মাটি থেকে ‘ফ্রিডার’: ফেসবুকের বিকল্প হিসেবে দেশীয় সামাজিক আসামি আব্দুল খালেককে মাত্র ৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। শহীদ আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকীতে ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট এর দোয়া ও ইলম মাহফিল’ এর আয়োজন  গৌরীপুরে ধান ক্রয়ে দুর্নীতির অভিযোগ, সুবিধা নিচ্ছে প্রভাবশালী সিন্ডিকেট ক্ষমতার বৃত্তে মানবিকতার হাহাকার রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি

ময়মনসিংহে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৯৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার: সুমন ভট্টাচার্য

বাংলা নববর্ষ ১৪৩৩-কে বরণ করে নিতে ময়মনসিংহে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। দিনব্যাপী কর্মসূচিতে অংশ নেন সব শ্রেণী-পেশা, ধর্ম-বর্ণ ও বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ।মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে নগরীর ময়মনসিংহ মহাবিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চ-২ পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে নানা রঙের ভাস্কর্য ও সাজসজ্জা উৎসবকে প্রাণবন্ত করে তোলে।
শোভাযাত্রায় অংশ নেন ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী (এনডিসি), জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহসহ রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক নেতৃবৃন্দ।শোভাযাত্রা শেষে বৈশাখী মঞ্চ-২-এ এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে দেশীয় সংস্কৃতি লালন ও ঐক্যবদ্ধভাবে দেশ এগিয়ে নেওয়ার আহ্বান জানান।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, “অনেক বছর পর আমরা উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন করতে পারছি। দেশীয় সংস্কৃতিকে ধারণ করে সবাইকে একসাথে এগিয়ে যেতে হবে।”বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী বলেন,“বাংলাদেশ বহু জাতিগোষ্ঠীর দেশ। বিভেদ ভুলে সবাইকে দেশ ও সংস্কৃতির স্বার্থে কাজ করতে হবে।”জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ বলেন, “নববর্ষ নতুন করে অঙ্গীকার করার দিন। অতীতের ভুল-ত্রুটি কাটিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।”জেলা প্রশাসক মো. সাইফুর রহমান নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, “বাংলা নববর্ষ আমাদের হাজার বছরের ঐতিহ্য। নতুন প্রজন্মকে এই সংস্কৃতি ধারণ করতে হবে।”এ সময় অতিরিক্ত ডিআইজি মো. আবু বকর সিদ্দীক ও পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানও জেলাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান।আলোচনা সভা শেষে ময়মনসিংহের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ-গানসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উৎসবমুখর এ আয়োজন উপভোগ করেন নানা শ্রেণী-পেশার মানুষ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!