1. admin@auchsangbad.com : admin :
কটিয়াদী মডেল থানার ওসিসহ ৭ কর্মকর্তাকে একযোগে বদলি - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কটিয়াদী মডেল থানার ওসিসহ ৭ কর্মকর্তাকে একযোগে বদলি

  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১২৭ বার পঠিত

এ এস.এম হামিদ হাসান-কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি),পরিদর্শক (তদন্ত), এসআই ও এএসআইসহ মোট ৭ কর্মকর্তাকে জেলার বিভিন্ন থানায় বদলি করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) কিশোরগঞ্জের পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন বদলীর লিখিত এ আদেশ প্রদান করেন।কটিয়াদী মডেল থানা থেকে অফিসার ইনচার্জ (ওসি) মো.মাহবুবুর রহমানকে নিকলী থানায়,পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খানকে কিশোরগঞ্জ সদর থানায়,উপ-পরিদর্শক (এসআই) মো. মাজেদুর রহমানকে করিমগঞ্জ থানায়,উপ-পরিদর্শক (এসআই) ছাইদুল ইসলামকে ইটনা থানায়,উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানাকে মিঠামইন থানায়, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শহিদুজ্জামানকে ইটনা থানায় ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোস্তাক হোসেনকে অষ্টগ্রাম থানায় বদলি করা হয়েছে।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মাহমুদুল ইসলাম তালুকদার জানান,কর্তব্য কাজে গতি বাড়ানোর লক্ষে কটিয়াদী মডেল থানায় যে সকল অফিসার দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন তাদের অন্যত্র বদলির আদেশ দেওয়া হয়েছে।এর আগে তাদের বিরুদ্ধে মাদকবিরোধী অভিযানে ব্যর্থতা ও মাদক ব্যবসায়ীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠে।

পরবর্তীতে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের এ সংক্রান্ত সুপারিশ ভিত্তিতে ও বিক্ষুব্ধ ছাত্র-জনতার অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানা যায়।

এছাড়াও কটিয়াদী থানা পুলিশের কাছে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের জন্য বারবার দাবি করেও কোনো প্রতিকার না পেয়ে সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় লোহাজুরী ইউনিয়নের শতাধিক বিক্ষুব্ধ ছাত্র ও যুবকদের সমন্বয়ে পাঁচ মাদক ব্যবসায়ীর বাড়িঘর ভাঙচুর করা হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা মাদক ব্যবসায়ী বাদল মিয়া নামে এক ব্যক্তিকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশে সোপর্দ করে। এরপর থেকেই উপজেলা জুড়ে মাদক বিরোধী বিক্ষোভ ও বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!