1. admin@auchsangbad.com : admin :
এমএএম ট্রেডিং ইন্টা. লর্ড ট্রাভেলস” তীব্র প্রতিবাদ ও নিন্দা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

এমএএম ট্রেডিং ইন্টা. লর্ড ট্রাভেলস” তীব্র প্রতিবাদ ও নিন্দা

  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৬৮ বার পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ দৈনিক আমার কাগজ পত্রিকার ৩০ মার্চ ২০২৬ তারিখের প্রথম পাতায় “৬৫ জনকে ওমরায় নিয়ে লাপাত্তা এমএএম ট্রেডিং ইন্টা. লর্ড ট্রাভেলস” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

উক্ত সংবাদটি সম্পূর্ণভাবে বাস্তবতা বিবর্জিত, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা বলে আমরা মনে করি। প্রকাশিত প্রতিবেদনে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে, তার সঙ্গে প্রকৃত ঘটনার কোনো মিল নেই।

সম্প্রতি বৈশ্বিক ফ্লাইট সংকট ও আন্তর্জাতিক পরিস্থিতির কারণে সাময়িক কিছু জটিলতা সৃষ্টি হলেও, তা নিরসনে আমাদের প্রতিষ্ঠান সর্বোচ্চ আন্তরিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। ওমরাহ যাত্রীদের নিরাপত্তা, আবাসন এবং প্রয়োজনীয় সার্বিক সেবার বিষয়ে আমরা সার্বক্ষণিক তদারকি অব্যাহত রেখেছি এবং কোনো যাত্রীকে অবহেলা করা হয়নি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে,আমাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না—এ দাবি সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। সংশ্লিষ্ট অফিস ম্যানেজার সংবাদমাধ্যমকে সরাসরি অফিসে উপস্থিত হয়ে বিস্তারিত তথ্য যাচাই করার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু দুঃখজনকভাবে, কোনো প্রতিনিধি অফিসে না এসেই একপাক্ষিক ও অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে সংবাদটি প্রকাশ করা হয়েছে,যা সুস্থ ও দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।

আমাদের প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে হজ ও ওমরাহ সেবা প্রদান করে আসছে। একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে বলে প্রতীয়মান হচ্ছে।

অতএব,সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি যে,তারা যেন অবিলম্বে প্রকৃত তথ্য যাচাই করে উক্ত বিভ্রান্তিকর সংবাদ প্রত্যাহারপূর্বক যথাযথ সংশোধনী প্রকাশ করে। অন্যথায়,প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হওয়ার কারণে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব।এ ধরনের দায়িত্বজ্ঞানহীন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো যাচ্ছে।

বিনীত
ইসমাইল হোসেন সিরাজি
চেয়ারম্যান
এমএএম ট্রেডিং ইন্টা. লর্ড ট্রাভেলস
০১৭১৬৬০৬৭২২ (জনসংযোগ কর্মকর্তা)

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!