1. admin@auchsangbad.com : admin :
চৌদ্দগ্রামে গ্যাস সিলিন্ডার লিকেজে আগুন; সিএনজি চালকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি আট লক্ষাধিক টাকা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

চৌদ্দগ্রামে গ্যাস সিলিন্ডার লিকেজে আগুন; সিএনজি চালকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি আট লক্ষাধিক টাকা

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ২১৭ বার পঠিত

জহিরুল ইসলাম, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে গ্যাস সিলিন্ডার লিকেজে সৃষ্ট আগুনে শাখাওয়াত হোসেন রিপন নামে এক সিএনজি চালকের বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ আনুমানিক আট লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কনকাপৈত ইউনিয়নের বুদ্দিন গ্রামের উত্তর পাড়ার ভুঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত শাখাওয়াত হোসেন রিপন জানান, তাঁর স্ত্রী জেসমিন আক্তার অসুস্থ্য হওয়ায় সোমবার বেলা ১১টার দিকে মেয়ে এসএসসি পরীক্ষার্থী হাফসা আক্তার গ্যাসের চুলায় খাবার রান্না করছিল। ওই সময় গ্যাস সিলিন্ডারের রেগুলেটর ঠিকমত লাগানো না হওয়ায় গ্যাস লিকেজ হয়ে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে পুরো ঘরে আগুন লেগে যায়। তাৎক্ষণিক ঘরে থাকা অসুস্থ্য স্ত্রী, শাশুড়ি ও মেয়েসহ স্বজনরা ঘর থেকে বের হতে সক্ষম হয়। আগুনের লেলিহান শিখায় ঘরে থাকা স্ত্রীর জন্য নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় মালামালসহ আট লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। বর্তমানে পুরো পরিবার পাশের এক স্বজনের ঘরে অবস্থান করছে।বুদ্দিন গ্রামের গন্যমান্য ব্যক্তিরা বলেন, আগুনে সিএনজি চালক রিপনের সর্বস্ব পুড়ে ছাই হয়েছে। সরকার ও বিশিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে তাকে নতুন ঘর উপহার বা আর্থিক সহযোগিতা করা উচিত।কনকাপৈত ইউপির সাবেক চেয়ারম্যান ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিবেশী ইকবাল হোসেন মজুমদার বলেন, সিএনজি চালক শাখাওয়াত হোসেন রিপনের স্ত্রী জেসমিন আক্তার দীর্ঘদিন ধরে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত। স্ত্রীর চিকিৎসায় নিজের ব্যবহৃত সিএনজি বিক্রি করে বর্তমানে সে ভাড়ায় অন্যের সিএনজি চালায়। স্ত্রীর চিকিৎসার ব্যয়ভার পরিশোধে অক্ষম হয়ে কিছুদিন আগে ঢাকার হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসে। আকস্মিক আগুনে সব হারিয়ে রিপন এখন পথে বসার উপক্রম হয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলা ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ বলেন, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। কিন্তু ততক্ষনে সব পুড়ে যায়। স্থানীয়দের লোকজন ও ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে নিশ্চিত হই, গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুনের সুত্রপাত ঘটেছে।

 

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!