1. admin@auchsangbad.com : admin :
“Yes, We Can: End TB” প্রতিপাদ্যে ময়মনসিংহে বিশ্ব যক্ষা দিবস পালিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

“Yes, We Can: End TB” প্রতিপাদ্যে ময়মনসিংহে বিশ্ব যক্ষা দিবস পালিত

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১০৪ বার পঠিত

সুমন ভট্টাচার্য
“Yes, We Can: End TB” প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে বিশ্ব যক্ষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে সোমবার (৩০ মার্চ) সকালে বর্ণাঢ্য র‍্যালি ও বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়। সকালে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা,স্বাস্থ্যকর্মী,শিক্ষার্থী এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। যক্ষার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহবান জানিয়ে র‍্যালিটি পরিচালক স্বাস্থ্য,ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।র‍্যালি শেষে অনুষ্ঠিত বৈজ্ঞানিক সেমিনারে যক্ষা রোগের বর্তমান পরিস্থিতি, প্রতিরোধ, চিকিৎসা এবং নির্মূলের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের পরিচালক (স্বাস্থ্য) প্রদীপ কুমার সাহা। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফয়সল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. দেবযানি সান্যাল (মেডিকেল অফিসার, বক্ষব্যাধি ক্লিনিক),ডা. মুহাম্মদ নাসির উদ্দীন (জুনিয়র কনসালটেন্ট,বক্ষব্যাধি ক্লিনিক),রিপন রায় (মেডিকেল অফিসার,সিভিল সার্জন অফিস) এবং ডা. মোহাম্মদ মোখলেছুর রহমান মানিক।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেমিয়েন ফাউন্ডেশন বাংলাদেশের প্রজেক্ট ডিরেক্টর জোসনা আরা বেগম,ফিল্ড ডিরেক্টর তনময় কুমার দত্ত,ডিভিশনাল টিবি এক্সপার্ট ডা. ইয়াসির রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাবিবুর রহমান বাবুল।
বক্তারা বলেন,যক্ষা এখনও একটি মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা হলেও সচেতনতা বৃদ্ধি,সময়মতো রোগ শনাক্তকরণ এবং নিয়মিত চিকিৎসার মাধ্যমে এ রোগ সম্পূর্ণ নির্মূল করা সম্ভব। তারা আরও উল্লেখ করেন, সরকারের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টাই যক্ষা নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।“Yes, We Can: End TB” প্রতিপাদ্য বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান বক্তারা।অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজন করে সিভিল সার্জন অফিস,ময়মনসিংহ এবং ডেমিয়েন ফাউন্ডেশন বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!