1. admin@auchsangbad.com : admin :
চৌদ্দগ্রামে কয়েলের আগুনে ভস্মীভূত কৃষকের ঘর ও গরু, ক্ষতি ছয় লক্ষাধিক টাকা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

চৌদ্দগ্রামে কয়েলের আগুনে ভস্মীভূত কৃষকের ঘর ও গরু, ক্ষতি ছয় লক্ষাধিক টাকা

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৭০ বার পঠিত

জহিরুল ইসলাম,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে কয়েলের আগুনে কৃষকের দুইটি ঘর পুড়ে ও তিনটি গরু মরে ছয় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।রোববার ভোররাতে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের কেছকিমুড়া মধ্যমপাড়ায় এ ঘটনা ঘটে। আগুনে কৃষক স্বপন মিয়া প্রকাশ ছুট্টুর স্বপ্ন মুহুর্তের শেষ হয়ে যায়।জানা গেছে,কেছকিমুড়া গ্রামের কৃষক স্বপন মিয়া প্রকাশ ছুট্টু ঋণ করে তিনটি গরু ক্রয় করে পালন করে আসছেন। আগামী ঈদুল আযহা উপলক্ষে লাভে বিক্রির উদ্দেশ্যে গরুগুলোকে ভালো মানের খাবার খাওয়ান। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস,রোববার ভোর রাত তিনটার দিকে মশা তাড়াতে দেয়া কয়েলের আগুনে স্বপন মিয়ার গোয়াল ঘরে থাকা গরুগুলো পুড়ে মারা যায়। এছাড়াও পাশের রান্না ঘর ও ঘরে থাকা মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের টের পেয়ে আশ-পাশের লোকজন উঠে ফায়ার সার্ভিসকে খবর দেয়। এলাকার লোকজন ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এনে পাশের ঘরগুলোকে রক্ষা করে।
কৃষক স্বপন মিয়া প্রকাশ ছুট্টু বলেন,আমার শেষ সম্বল তিনটি গরু পুড়ে মারা গেছে। আমি নিঃস্ব হয়ে গেলাম। সরকারের কাছে সহযোগিতা চাই।প্রতিবেশী ব্যবসায়ী তারেক হিমেল বলেন,‘আগুনে কৃষক স্বপন মিয়ার দুইটি ঘর ও ঘরে থাকা তিনটি গরুসহ মূল্যবান মালামাল পুড়ে যায়। এতে ছয় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সরকারের প্রতি কৃষক স্বপন মিয়ার পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী ষ্টেশন অফিসার বিপ্লব বলেন,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে পাশে ঘরগুলো লক্ষা পায়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!