
নিজস্ব প্রতিবেদক,হোসেনপুর:
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কিশোরগঞ্জের হোসেনপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে হোসেনপুর উপজেলা মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)-এর পক্ষ থেকে লড়াকু শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।মঙ্গলবার (২৬ মার্চ) প্রত্যুষে উপজেলা পরিষদ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। হোসেনপুর উপজেলা মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)-এর সভাপতি এসকে শাহীন নবাবের নেতৃত্বে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক সংক্ষিপ্ত দোয়া ও নিরবতা পালন করা হয়। এ সময় সভাপতি এসকে শাহীন নবাব বলেন, “বাঙালির ইতিহাসে স্বাধীনতা দিবস সবচেয়ে গৌরবের দিন। সেই অকুতোভয় বীর শহীদদের স্মরণে বিএমইউজে সবসময় সোচ্চার। আমরা কলম সৈনিক হিসেবে দেশের উন্নয়ন ও স্বাধীনতার চেতনা রক্ষায় কাজ করে যেতে অঙ্গীকারবদ্ধ।”