1. admin@auchsangbad.com : admin :
কটিয়াদীতে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্প ও খুচরো দোকানে মোটরসাইকেলের দীর্ঘ লাইন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কটিয়াদীতে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্প ও খুচরো দোকানে মোটরসাইকেলের দীর্ঘ লাইন

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

এ.এস.এম হামিদ হাসান,কটিয়াদী (কিশোরগঞ্জ)প্রতিনিধি:

জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তার আশঙ্কায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পেট্রোল পাম্পগুলোতে দেখা দিয়েছে ব্যাপক ভিড়।‘প্যানিক বায়িং’-এর প্রবণতায় মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকরা একসঙ্গে তেল নিতে আসায় সৃষ্টি হয়েছে দীর্ঘ লাইন, বাড়ছে জনভোগান্তি।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার সদর বাসস্ট্যান্ড এলাকায় ‘মেসার্স খান ব্রাদার্স ফিলিং স্টেশন ” পেট্রোল পাম্পের সামনে এই পরিস্থিতি তীব্র আকার ধারণ করে। পাম্পমুখী যানবাহনের চাপ মূল সড়কে ছড়িয়ে পড়লে প্রায় রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে আটকা পড়ে শতাধিক যানবাহন।

প্রত্যক্ষদর্শীরা জানান,পাম্পে তেল নিতে আসা মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের সারি সড়কের ওপর ছড়িয়ে পড়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। জরুরি সেবার গাড়িও দীর্ঘ সময় আটকে থাকায় পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে ওঠে।

বুধবার (২৫ মার্চ) সকালে কটিয়াদী পুরাতন বাজারের মেসার্স দেবনাথ রাধানাথ রায়ের তেলের দোকানে তীব্র ভিড় দেখা গেছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে শতশত মোটরসাইকেল চালককে।

গত তিন সপ্তাহ ধরে ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। পাম্পগুলোতে তেলের জন্য হাহাকার থাকায় এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তারা।ভুক্তভোগী যাত্রীরা জানান,আকস্মিক এ যানজটে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী বলেন,বাজারে যাওয়ার পথে হঠাৎ তীব্র যানজটে পড়ে প্রায় আধা ঘণ্টা স্থির থাকতে হয়েছে। অপর এক যাত্রী জানান,জরুরি কাজে বের হয়েও নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হয়নি।

স্থানীয়দের অভিযোগ,তেল সংকটের আশঙ্কায় অনেক পাম্প সীমিত পরিমাণে জ্বালানি সরবরাহ করছে, আবার কোথাও সরবরাহে ধীরগতি দেখা যাচ্ছে। ফলে চালকেরা একসঙ্গে পাম্পে ভিড় করছেন,যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

কটিয়াদী উপজেলার বিভিন্ন বাজারে ভুক্তভোগীদের অভিযোগ, পাম্পে তেল না থাকলেও খোলা বাজারে সহজেই পাওয়া যাচ্ছে,যা একটি সংঘবদ্ধ চক্রের কারসাজি হতে পারে। এতে সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা আদায় করা হচ্ছে।কোথাও প্রতি লিটার পেট্রল ও অকটেন ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে,যা সরকার নির্ধারিত মূল্যের দ্বিগুণ। এতে সাধারণ ভোক্তারা বাধ্য হয়ে বেশি দামে তেল কিনছেন।

তবে পাম্প সংশ্লিষ্টরা বলছেন,সরবরাহ পুরোপুরি বন্ধ নয়; বরং অতিরিক্ত চাহিদার কারণেই এ চাপ সৃষ্টি হয়েছে।একসঙ্গে বিপুলসংখ্যক গ্রাহক তেল নিতে আসায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

চালকদের অনেকেই জানান,ভবিষ্যতে তেল সংকট দেখা দিতে পারে—এমন আশঙ্কা থেকেই তারা অতিরিক্ত জ্বালানি সংগ্রহ করছেন।এক মোটরসাইকেল চালক বলেন,কয়েকদিন ধরে ভিড়ের কারণে তেল নিতে পারেননি,তাই বাধ্য হয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়েছে।

এদিকে পাকুন্দিয়া থেকে রোগী নিয়ে আসা এক গাড়ির চালক অভিযোগ করেন,পাম্প এলাকায় কোনো পৃথক লেন না থাকায় জরুরি রোগী বহনকারী গাড়িও যানজটে আটকে পড়ে,যা উদ্বেগজনক।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা কাজ করলে ধীরে ধীরে যানজট কমতে শুরু করে। কটিয়াদী থানার এক পুলিশ কর্মকর্তা জানান,অতিরিক্ত যানবাহনের চাপেই সাময়িক এ যানজটের সৃষ্টি হয়েছিল,বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য,মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রভাব নিয়ে জনমনে শঙ্কা তৈরি হলেও সরকার বলছে,দেশে জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।তবুও গুজব ও আশঙ্কার কারণে সৃষ্ট অতিরিক্ত চাহিদাই এ পরিস্থিতির জন্য মূলত দায়ী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনগনের এই ভোগান্তি নিরসনে ইতোমধ্যে কটিয়াদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোরভাবে বাজার মনিটরিং শুরু করেছেন।পাশাপাশি ফিলিং স্টেশন ও খুচরো ব্যবসায়ীরা যাতে বেশি মূল্যে তেল বিক্রি করতে না পারে সেদিকেও বিশেষ নজরদারি চালিয়ে যাচ্ছে উপজেলা প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!